এক্সপ্লোর

Archery World Cup: অনূর্ধ্ব ১৮ তিরন্দাজিতে নতুন ইতিহাস লিখল অদিতি

Aditi Gopichand: যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৮ স্তরে নতুন ইতিহাস লিখল অদিতি গোপীচন্দ।

নয়াদিল্লি: কলম্বিয়ার মেডেলিনে আয়োজিত হচ্ছে তিরন্দাজির বিশ্বকাপ (Archery World Cup)। সেই বিশ্বকাপের তৃতীয় গ্রুপ স্টেজে নতুন ইতিহাস গড়ল ভারতের উঠতি তিরন্দাজ, ১৬ বছরের অদিতি গোপীচন্দ (Aditi Gopichand)। যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৮ স্তরে নতুন ইতিহাস লিখল সে। সদ্যই মে মাসে যুক্তরাষ্ট্রের লিকো আরিওলা ৭০৫ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিল ভারতের তরুণী।

১৬ বছরের অদিতি এ বারই সিনিয়র তিরন্দাজ দলের হয়ে প্রথমবার টুর্নামেন্টে নেমেছেন, আর টুর্নামেন্টে নেমেই ইতিহাস। নতুন রেকর্ড গড়ে অভিভূত তরুণী। তিনি বলেন, 'আমি ভীষণই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমি ভাবতেও পারিনি যে এমন খেলতে পারব বা এত স্কোর করতে পারব। আমার বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে এই কীর্তি গড়তে পেরে আমি সত্যি বলতে খুবই উচ্ছ্বসিত।'

আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে।। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানে রয়েছে এক প্রণীত কৌর। তিনি ৭০০ পয়েন্ট পেয়েছে। অবনীত কৌর ৬৮৪ পয়েন্ট পেয়ে ২৮তম স্থানে আছে। ভারতীয় মহিলা কমপাউন্ড দলের সামনেও বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়। অদিতি, জ্যোতি ও প্রণীতের দ্বারা তৈরি ভারতীয় দল মোট ২১১৯ পয়েন্ট সংগ্রহ করে। গত সপ্তাহেই কোরিয়া প্রজাতন্ত্র সিঙ্গাপুরে ২১২০ পয়েন্ট সংগ্রহ করেছিল। এক পয়েন্টের জন্য রেকর্ডটা গড়া হল না ভারতীয় তিরন্দাজদের। 

ছেলেদের বিভাগে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অভিষেক ভার্মা ভারতীয় হিসাবে শীর্ষস্থানে শেষ করেন। বছরে নিজের প্রথম বিশ্বকাপ ইভেন্টে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেন তিনি। ওজাস প্রবীণ দেওতালে ১৩তম স্থানে শেষ করে। ৭০৩ পয়েন্ট পেয়েছেন তিনি। তাঁর থেকে এক পয়েন্ট কম নিয়ে ১৯ নম্বরে শেষ করেন সমাধন জকার। রজত চৌহান ৬৯৮ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে শেষ করেন। দলগত বিভাগে মোট ২১১২ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় পুরুষরা। ১৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা কিন্তু ১৮ জুন পর্যন্ত। তরুণ তিরন্দাজদের জন্য এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করার কিন্তু খুব বড় মঞ্চ।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
 

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget