এক্সপ্লোর

Arjun Tendulkar IPL Debut: আইপিএলে অভিষেক সচিন-পুত্রের, অর্জুনকে নিয়ে আবেগে ভাসছে ক্রিকেট বিশ্ব

IPL 2023: আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক।

মুম্বই: টসের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টিম লিস্ট প্রকাশ করার পরই আবেগের পারদ চড়তে শুরু করল। বিস্ফোরণ হল, যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারই তাঁর হাতে বল তুলে দিলেন স্কাই।

আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই নজর কেড়ে নিলেন বাঁহাতি পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।

ম্যাচ শুরুর আগে কিছুটা ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে আসছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা কোথায়? টসের পর সূর্য জানালেন, পেটের সমস্যায় ভুগছেন রোহিত। যে কারণে তিনি এই ম্যাচের প্রথম একাদশে নেই। পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। কেকেআর ম্যাচ তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। কারণ, ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। তার ওপর নেতৃত্বের চাপ তিনি কীভাবে সামলান, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। রোহিতকে অবশ্য একেবারে বাইরে রাখেনি মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রথমে ফিল্ডিং করছে মুম্বই। রান তাড়া করার সময় প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর চেষ্টা করছে মুম্বই।

যদিও টিম লিস্ট সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত একজনকে নিয়েই। তিনি, সচিন-পুত্র অর্জুন।

মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।

মুম্বইয়ের ক্রিকেটার। সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। ভারতীয় ক্রিকেটে উমেশ যাদবের মতো তারকার উত্থান হয়েছে সুব্রতর হাত ধরে। তবে মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ না হওয়ায় গোয়ায় পাড়ি দেন অর্জুন। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। সকলে অপেক্ষায় ছিলেন, তাঁর আইপিএল অভিষেক কবে হয় দেখার জন্য। অবশেশে প্রতীক্ষার অবসান হল রবিবার।

আরও পড়ুন: দিল তো বাচ্চা হে জি! জয়ে ফিরেই ভিন্নরূপে বিরাট কোহলি

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget