এক্সপ্লোর

Arjun Tendulkar: প্রথম একাদশে সুযোগ না পেয়ে মুম্বই ছাড়তে চলেছেন সচিনপুত্র অর্জুন

Arjun Tendulkar seeks NOC: ২০২০-২১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা ও পুদুচেরির বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলেছিলেন সচিনপুত্র। ওই শেষ, তারপর আর দলে খেলার সুযোগ পাননি তিনি।

নয়াদিল্লি: মুম্বইয়ের হয়ে খেলছেন মাত্র দুইটি ম্যাচ। গত মরসুমের রঞ্জি ট্রফির মাঝপথেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। এবারে মুম্বইই ছাড়তে চলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।

দুই ম্যাচে সুযোগ

বেশ কয়েক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল দলে থাকলেও প্রথম একাদশে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। মুম্বইয়ের ঘরোয়া দলের হয়েও পরিস্থিতি প্রায় একই। ২০২০-২১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা ও পুদুচেরির বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলেছিলেন সচিনপুত্র। ওই শেষ, তারপর আর দলে খেলার সুযোগ পাননি তিনি। এবারেরও মুম্বইয়ের সাদা বলের সম্ভাবনাময় খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে ২২ বছর বয়সি অলরাউন্ডারের। তবে প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব যে বেশি রয়েছে, তেমনটা বলা চলে না। বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্যই মুম্বই ছাড়তে চান অর্জুন।

খবর অনুযায়ী মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েসনের (Mumbai Cricket Association) কাছে ইতিমধ্যেই নো অবজেকসন সার্টিফিকেটের (এনওসি) জন্য আর্জি জানিয়েছেন সচিনপুত্র। এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, 'কেরিয়ারের এই সময়ে মাঠে নামার বেশি করে সুযোগ পাওয়াটা অর্জুনের জন্য খুবই প্রয়োজনীয়। আমদের মনে হয় এই পরিবর্তনটা অর্জুনকে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দেবে। ওঁ নিজের ক্রিকেট কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে।' শোনা যাচ্ছে মুম্বইয়ের পড়শি রাজ্য গোয়ার হয়ে খেলবেন বলে ঠিক করে ফেলেছেন সচিনপুত্র।

সত্যতা স্বীকার

ঘটনার সত্যতা মেনে নিয়ে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের এক কর্তা জানান, 'আমরা বাঁ-হাতি বোলারের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট করতে পারে এমন একজন একাধিক গুণসম্পন্ন খেলোয়াড়ের সন্ধানে ছিলাম। এই পরিপ্রেক্ষিতেই আমরা অর্জুন তেন্ডুলকরকে গোয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। আমরা প্রাক-মরসুমে ট্রায়াল ম্যাচ খেলব এবং ওঁ ওই ম্যাচগুলিতে খেলতে নামবে। নির্বাচকরা এই ম্যাচগুলির ভিত্তিতেই ওর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

অর্জুন কিন্তু প্রথম নন, এর আগে আরেক কিংবদন্তি পুত্রও খেলেছেন গোয়ার হয়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাউদ্দিন গোয়ার হয়ে ২০১৮ সালে দুইটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। সুনীল গাওস্করের পুত্র রোহন গাওস্করও অতীতে মুম্বই ছেড়ে বেশি সুযোগ পাওয়ার উদ্দেশ্যে ১৮ বছর বয়সেই বাংলার হয়ে খেলা চালু করেন। তিনি বাংলার হয়ে একাধিক রঞ্জি মরসুমে অধিনায়কত্ব তো করেছেনই, পাশাপাশি দলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। জাতীয় দলের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছেন রোহন। এবার দেখার দল বদলে অর্জুনের ভাগ্যও বদলয়া কি না।

আরও পড়ুন: আবারও সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে?আবারও সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে?

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget