এক্সপ্লোর

ABP Exclusive: বাংলার পেসারদের বাড়তি সমীহ নয়, আত্মবিশ্বাসে টগবগ করছেন সৌরাষ্ট্রের সেরা ব্যাটার

Bengal vs Saurashtra: বাংলা ভাল খেলছে। আমরাও ভাল ক্রিকেট খেলেই এখানে পৌঁছেছি। বাকিটা তো মাঠে প্রমাণিত হবে। ফাইনালের আগে বলছেন অর্পিত বাসবডা।

সন্দীপ সরকার, কলকাতা: চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ৯ ম্যাচে করেছেন ৮২৬ রান। একটি ডাবল সেঞ্চুরি-সহ মোট শতরানের সংখ্যা তিন। ৭৫.০৯ গড়ে রান করেছেন। সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে কার্যত একার হাতে সৌরাষ্ট্রকে বসিয়ে দিয়েছিলেন চালকের আসনে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে অপরাজিত ৪৭ রানের ম্যাচ জেতানো ইনিংস।

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার বোলারদের সবচেয়ে বড় কাঁটা হতে পারেন তিনি। অর্পিত বাসবডা (Arpit Vasavada)। যাঁকে নিয়ে এক সময় সৌরাষ্ট্রের কোচ দেবু মিত্র বলতেন, এ ছেলে একদিন জাতীয় দলে খেলবে। বাঁহাতি ব্যাটার ভারতীয় দলে সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে রাজার মতো ব্যাট করছেন। ফাইনালের আগে যিনি বাংলা শিবিরকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বলছেন, ফাইনালে একপেশে ম্যাচ হবে! যা শুনে হাসলেন অর্পিত। বুধবার দুপুরে সৌরাষ্ট্রের প্র্যাক্টিস তখন সবে শেষ হয়েছে। ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্পিত বললেন, 'বাংলা শিবির থেকে এরকম বলা হতে পারে। তবে আমাদের জন্য বিষয়টা সেরকম নয়। আমরা সেরকম কিছু ভাবছিও না। আমরা এটাকে ফাইনাল ম্যাচ হিসাবেই দেখছি। ভাল ক্রিকেট খেলতে হবে। আর নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।'

ম্যাচের আগে ইডেনের বাইশ গজ নিয়ে তুমুল চর্চা। ওপর ওপর দেখে গ্রিনটপ মনে হচ্ছে। বাংলা শিবির পেস-অস্ত্রে শান দিচ্ছে। সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট আবার জানিয়েছেন, উইকেট মোটেও গতি ও বাউন্সের স্বর্গরাজ্য নয়। বরং বড় রান উঠতে পারে। অর্পিতের গলাতেও একই সুর। বললেন, 'ভাল পাঁচদিনের ম্যাচের উইকেট। তবে এমনও নয় যে, ভীষণ সবুজ পিচ। ভাল পিচ। পাঁচদিন যারা ভাল ক্রিকেট খেলবে, তারাই জিতবে।'

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, টস জিতে প্রথম ফিল্ডিং নেওয়া দল সুবিধা পাবে। কারণ, তাজা উইকেটে পেসাররা কেরামতি দেখাতে পারেন। যে কারণে টস এক্স ফ্য়াক্টর হতে পারে বলে দাবি করা হচ্ছে। যদিও অর্পিত একমত নন। বললেন, 'টস নিয়ে খুব একটা ভাবি না। কারণ বিশ্বাস করি, ক্রিকেটার হিসাবে টসের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাই যা হবে, প্রথমে ব্যাটিং করতে হোক বা ফিল্ডিং, আমরা ভাল করতে বদ্ধপরিকর। টস নিয়ে ভাবছি না সেই কারণেই।'

স্বপ্নের সেমিফাইনালের পর ফাইনালে নিজের জন্য কী লক্ষ্য সাজাচ্ছেন? অর্পিত মৃদু হেসে বলছেন, 'ছন্দে রয়েছি। আমি আত্মবিশ্বাসী। কারণ আগের ম্যাচে ভাল খেলে এসেছি। তবে নিজের সামনে আলাদা করে কোনও লক্ষ্য রাখছি না। দলের প্রয়োজনে ভাল খেলতে হবে, অবদান রাখতে হবে, এভাবেই দেখছি।'

তবে বাংলার পেস-ঝঙ্কারের কথা শুনে কিছুটা যেন ভ্রু কোঁচকালেন। আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল। বাংলার পেস ত্রয়ীকে যে দেশের সেরা বলা হচ্ছে! অর্পিত শুনে বললেন, 'বাংলার পেসারদের জন্য আলাদা কোনও পরিকল্পনা নেই। বেশি ভাবছিও না। বল দেখে খেলব। নাম দেখে তো নয়। আর তাছাড়া আমরা জানি, যে দল রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে, তারা যথেষ্ট ভাল। তবে আমাদের দলও ভাল খেলছে। বাংলার পেস ব্যাটারি নিয়ে বেশি ভাবার কোনও কারণই নেই।'

দল হিসাবে বাংলাকে কীভাবে দেখছেন? টিমবাসে ওঠার আগে মুচকি হেসে অর্পিত বললেন, 'প্রতিপক্ষকে নম্বর দেওয়ায় আমি বিশ্বাসী নই। ক্রিকেটার আমরা। সমালোচক বা বিশেষজ্ঞ নই যে, কে ভাল আর কে খারাপ বিচার করব। বাংলার পেস বোলিং আক্রমণ ভাল। ভাল খেলতে হবে। রঞ্জি ফাইনালে কোনও দলই দুর্বল নয়। বাংলা ভাল খেলছে। আমরাও ভাল ক্রিকেট খেলেই এখানে পৌঁছেছি। বাকিটা তো মাঠে প্রমাণিত হবে।'

বাংলার বোলাররা শুনছেন কী?

আরও পড়ুন: ও মন্ত্রীমশাই! প্র্যাক্টিস শেষে প্রবল প্রতিপক্ষের ডাক, খুনসুটিতে মাতলেন বঙ্গ অধিনায়ক

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget