এক্সপ্লোর

IND vs ENG: রাঁচি টেস্টে বেয়ারস্টোকে ফেরাতেই অনন্য রেকর্ডের মালিক হলেন অশ্বিন

Ravichandran Aswin Record: কিছুদিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। রাঁচিতে নিজের টেস্ট কেরিয়ারের ৯৯ তম ম্য়াচ খেলতে নেমেছেন তারকা স্পিনার।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। এদিন ম্য়াচে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন অশ্বিন লেগবিফোর করে। আর তার সঙ্গে সঙ্গেই টেস্টে এক অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই অফস্পিনার। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম কোনও ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন অশ্বিন (Ravichandran Aswin)। কিছুদিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। সেখানেই এই মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন।

ম্য়াচের প্রথম দিনের প্রথম সেশনে টেস্টে অভিষেক হওয়া আকাশ দীপ একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন। এরপর জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ ব্য়বহার করে ভারতীয় দল। আর তাতেই দেখা যায় যে লেগবিফোর আউট হয়েছেন ইংরেজ ব্যাটার। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক হয়ে যান অশ্বিন। ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একশো বা তার বেশি সংখ্যক উইকেট নিয়েছেন অশ্বিন। অজিদের বিরুদ্ধে মোট ১১৪ উইকেট নিয়েছেন তামিলনাড়ুর স্পিনার। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১০৩৫ রান করেছেন অশ্বিন। ইংরেজদের বিরুদ্ধে একশো উইকেট ও হাজার রানের মালিক হয়েছেন এর আগে তিনজন। তাঁরা হলেন, গ্যারি সোবার্স, মন্টি নভেল ও জর্জ গিফিন।

জয় শাহ নিজের ট্যুইটারে অশ্বিনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন অশ্বিন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো বা তার বেশি সংখ্যক উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।''

 

এদিকে, রাঁচি টেস্টের প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৩০২ রান তুলে ফেলল ইংল্যান্ড। শতরান হাঁকালেন জো রুট। এদিনের শুরুটা কিন্তু একেবারেই এমন হয়নি। প্রথম সেশনে রীতিমত পাল্লা ভারী ছিল ভারতের। তিন উইকেট তুলে নেন আকাশ দীপ। এরপর একটি করে উইকেট ভাগ করে নেন জাডেজা ও অশ্বিন। রুট একদিন এরপর সেট হতে থাকেন। কিন্তু অন্যদিকে আরও ২ টো উইকেট পড়ে। বেন ফোকস ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দিনের শেষে ওলি রবিনসনের সঙ্গে ক্রিজে আছেন রুট। তিনি অপরাজিত আছেন ১০৬ রান করে। রবিনসন ৩১ রানে অপরাজিত।

সেরা শিরোনাম

IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget