এক্সপ্লোর

Asian Kabaddi Championship: এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে জোড়া ম্যাচ জিতে অভিযান শুরু ভারতের

Asian Kabaddi Championship 2023: এই ২ জয়ের ফলে পয়েন্ট টেবিলেও প্রথম দিনে শীর্ষে রয়েছে ভারত। আগামী বুধবার জাপানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এরপর বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ ২০০৩ সালের চ্যাম্পিয়ন ইরান।

বুসান: এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে টানা ২টো ম্যাচ জিতল ভারত। জোড়া ম্যাচ জিতেই নিজেদের টুর্নামেন্টের অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনেই দক্ষিণ কোরিয়া ও চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারতীয় কবাডি দল। এই ২ জয়ের ফলে পয়েন্ট টেবিলেও প্রথম দিনে শীর্ষে রয়েছে ভারত। আগামী বুধবার জাপানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এরপর বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ ২০০৩ সালের চ্যাম্পিয়ন ইরান।

টুর্নামেন্টের আয়োজক কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছিল ভারত। নবীন কুমারের বদলি হিসেবে এদিন ভারতের হয়ে অভিষেক হয়েছিল আসলাম ইমানদারের। তিনি দেশের হয়ে সুপার ১০ স্কোর করে ভারতকে জয় ছিনিয়ে নিতে সাহায্য করেন। শেষ পর্যন্ত ম্যাচে বিশাল ব্যবধানে ৭৬-১৩ জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথম অর্ধে ভারত টানা ৯টি পয়েন্ট ঝুলিতে নিয়ে নিয়েছিল। প্রথমার্ধের শেষে ৪০-৪ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। 

চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধেও প্রায় একপেশে লড়াই শেষেই জয় নিশ্চিত করে ভারত। ৫৩-১৯ ব্য়বধানে জয় ছিনিয়ে নেয় ভারত তাদের দ্বিতীয় ম্য়াচে। 

বিশ্বকাপ নিয়ে কী বলছেন রোহিত?

এ বছরের শেষের দিকে অক্টোবর, নভেম্বর মাসেই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023) বসতে চলেছে। সেই বিশ্বকাপের সূচি আজ, মঙ্গলবার, ২৭ জুনই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে এ বারের বিশ্বকাপের সূচনা হবে। ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ের চিপকে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই নিজের প্রতিক্রিয়া দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।এক দশক আগে ভারতীয় দল শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছিল। ভারতীয় সমর্থকরা আশা করবেন যে আসন্ন বিশ্বকাপেই সেই অপেক্ষার যেন অবসান ঘটে। ঘরের মাঠে শেষবার ২০১১ সালে টিম ইন্ডিয়াই কিন্তু বিশ্বখেতাব জিতেছিল। তাই স্বাভাবিকভাবেই রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের থেকে খেতাব জয়ের প্রত্যাশা থাকবেই। রোহিত আশা করছেন ঘরের মাঠে ভারতীয় দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

 

তিনি বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো ভারতীয় দল খেতাব জিতেছিল এবং আমি জানি গোটা দেশের জনগণ আমাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চিত এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ খেলার গতি অনেকটাই বেড়েছে এবং সব দলই অতীতের থেকে এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলে। এটা কিন্তু গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যই দারুণ সুখবর। আশা করা যায়, সকলেই এই বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবেন। আমরা ভালভাবে প্রস্তুতি সেরে অক্টোবর, নভেম্বর মাসে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget