এক্সপ্লোর

এই বয়সেও আমি ফাস্ট বোলার, বলছেন নেহরা

নয়াদিল্লি: আগামী মাসে ৩৮ বছর বয়স হয়ে যাবে আশিস নেহরার। এই বয়সেও তিনি ভারতের হয়ে খেলে চলেছেন। টেস্ট বা একদিনের ম্যাচ খেলার সুযোগ না পেলেও, টি-২০ দলের নিয়মিত সদস্য নেহরা। এখনও তিনি বেশ জোরেই বল করেন। নিজেকে এখনও ফাস্ট বোলার বলেই মনে করেন নেহরা। এর জন্য তিনি গর্বিত। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় এই বাঁ হাতি পেসারের। পরবর্তীকালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার হয়ে ওঠেন নেহরা। ২০০৩ সালের বিশ্বকাপে জাভাগল শ্রীনাথ, জাহির খান ও নেহরা ভারতের পেস ব্যাটারির তিন স্তম্ভ ছিলেন। চোট ও ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েও ফিরে এসেছেন নেহরা। তিনি এখনও ক্রিকেট উপভোগ করছেন। নিজের ক্রিকেট জীবন প্রসঙ্গে নেহরা বলেছেন, ‘আমার এই বয়সে আমি এখনও ফাস্ট বোলার। আমি কোনওদিনই ঘণ্টায় ১২৫ বা ১২৮ কিমি গতিতে বল করতাম না। আমি ১৩৮ কিমি গতিতে বল করার লক্ষ্যস্থির করি। নিজেকে বলি, এই গতিতেই বল করতে হবে। গতিই সবকিছু নয়। কিন্তু টি-২০ ম্যাচেও আমি ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করতে চাই।’ সৌরভ বা মহেন্দ্র সিংহ ধোনির দলে যেমন দায়িত্ব নিয়ে খেলতেন, বিরাট কোহলির নেতৃত্বেও সেভাবেই খেলতে চান নেহরা। তাঁর মতে, আন্তর্জাতিক ম্যাচে সবসময় চাপ থাকে। তবে এখন সিনিয়র ক্রিকেটার হিসেবে তরুণ বোলারদের সাহায্য করা তাঁর দায়িত্ব। সেই কাজটাই তিনি করছেন। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে ভাবছেন না নেহরা। তিনি ধরেই নিয়েছেন, আরও দু বছর পরে বিশ্বকাপ খেলার মতো জায়গায় থাকবেন না তিনি। তাই আপাতত আসন্ন আইপিএল নিয়েই ভাবছেন নেহরা। আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget