এক্সপ্লোর

শফিকের লড়াই ব্যর্থ, ৩৯ রানে জয় অস্ট্রেলিয়ার

ব্রিসবেন: আসাদ শফিক লড়াই করলেন বটে, কিন্তু শেষরক্ষা হল না। পাকিস্তানকে ৩৯ রানে হারিয়ে গাব্বায় প্রথম দিন-রাতের টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। ৪৯০ রান তাড়া করতে নেমে ৪৫০ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল স্টিভ স্মিথের দল। গাব্বায় ১৯৮৮ সাল থেকে এখনও পর্যন্ত একটি টেস্টও হারেনি অস্ট্রেলিয়া। সেই রেকর্ড অক্ষত থাকল। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে টানা ৯টি টেস্টে হারল পাকিস্তান। শেষ দিন জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০৮ রান। হাতে ছিল মাত্র দুটি উইকেট। শফিক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ জয়ের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যেতেই পাকিস্তানের হার নিশ্চিত হয়ে যায়। গতকালের ১০০ রানের সঙ্গে আজ আরও ৩৭ রান করে মিচেল স্টার্কের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শফিক। এরপর ইয়াসির শাহ (৩৩) রান আউট হতেই খেলা শেষ। এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালের ৯ মার্চ সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তুলে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জিততে না পারলেও দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে গিয়ে সবচেয়ে বেশি রান করেছিল ইংল্যান্ড। ১৯৩৯ সালের ৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ৪৯৬ রান তাড়া করতে গিয়ে ৫ উইকেটে ৬৫৪ করেছিল ইংল্যান্ড। ম্যাচ ড্র হয়। পাকিস্তানের সামনে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের হাতছানি ছিল। কিন্তু তারা সেই রেকর্ড গড়তে পারল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget