এক্সপ্লোর

T20 World Cup: বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ, স্কোয়াড থেকে বাদ পড়লেন প্রাক্তন অধিনায়ক

Bangladesh Cricket Team: এশিয়া কাপে চোটের কারণে খেলতে না পারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট সারিয়ে বাংলাদেশ দলে ফিরছেন লিটন দাস।

ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। এশিয়া কাপের হতাশাজনক ফলাফলের জেরে বাংলাদেশ দলে বদল হওয়াটা স্বাভাবিক ছিল। হলও তাই। পরের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah)। তবে এশিয়া কাপের মতো বিশ্বকাপেও দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেই (Shakib Al Hasan)।

 

 

এশিয়া কাপে চোটের কারণে খেলতে না পারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট সারিয়ে বাংলাদেশ দলে ফিরছেন লিটন দাস। লিটনের পাশাপাশি ইয়াসির আলি, নুরুল হাসান, হাসান মাহমুদ এবং নাজমুল হোসেন শান্তরও বাংলাদেশ দলে প্রত্যাবর্তন ঘটেছে। লিটন বাংলাদেশ-জিম্বাবোয়ে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নুরুল হাসানও আঙুলের চোটের জেরে অস্ত্রোপ্রচার করিয়েছিলেন। তাই তাঁরও এশিয়া কাপে খেলা হয়নি। তবে লিটন এবং নুরুল, উভয়ই সম্পূর্ণরূপে চোট সারিয়ে উঠেছেন। তাই বিশ্বকাপ দলেও ফিরলেন তাঁরা।

তবে মাহমুদুল্লাহ দল থেকে তো বাদ পড়েইছেন, পাশাপাশি সদ্যই এশিয়া কাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিমও। তাই মিডল অর্ডারের দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই পরের মাস থেকে শুরু হওয়া বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশ দলে থাকা পারভেজ হোসেন, এনামুল হক, মেহেদি হাসান ও মহম্মদ নঈমকেও বিশ্বকাপের দলে রাখা হয়নি। সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫জনের মূল দলের সদস্য ছিলেন। তবে তাঁরা এ বার মূল দলে সুযোগ পাননি।

দলের স্ট্যান্ডবাইতেই রয়েছেন সৌমরা। তাদের পাশাপাশি রিশাদ হোসেন এবং শক মেহেদি হাসানকেও দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। গত বছর বিশ্বকাপে সুপার ১২ পৌঁছলেও সেইখান থেকে কোনও ম্যাচ না জিতেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও কোনও ম্যাচ না জিতেই গ্রুপ পর্বে বিদায় নেন শাকিবরা। তাই পরের মাস থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা বিশ্বকাপে ভাগ্য বদলের আশাতেই দলে ঢালাও বদল করল ওপার বাংলার দল।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তারকা ত্রয়ী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget