এক্সপ্লোর

পাক-সিরিজ না খেলায় পয়েন্ট কাটা গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের, আইসিসি-কে পাল্টা হুঁশিয়ারি বোর্ডের

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সঙ্গে আরও তীব্র সংঘাতের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

খবরে প্রকাশ, গত ১ অগস্ট ও ৩১ অক্টোবরের মধ্যে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য ভারতীয় মহিলা দলের ৬ পয়েন্ট কেটেছে আইসিসি।

এর বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করে বোর্ড দাবি করেছে, নিয়মের নামে মহিলা দলকে ‘সফট টার্গেট’ করা হয়েছে। সূত্রের খবর, মহিলাদের প্রতি ‘অন্যায়ের’ প্রতিবাদস্বরূপ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিতে পারে পুরুষ দল।

বোর্ডের এক ক্ষুব্ধ কর্তা এদিন জানান, দুই দেশের মধ্যে কী পরিস্থিতি রয়েছে, তা ভালমতোই জানে আইসিসি। ভারতীয় সেনা জওয়ানরা শহিদ হচ্ছেন। ফলে এখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার মানসিকতা নেই। আইসিসি চেয়ারম্যান জানেন যে, এর জন্য সরকারের অনুমতি প্রয়োজন।

তিনি যোগ করেন, এর থেকে বোঝা যাচ্ছে, আইসিসি পাকিস্তানের হয়ে কথা বলছে। ওই কর্তা আরও জানান, মহিলারা খেললে আইসিসি তখন বলবে, তাহলে পুরুষরা খেললে ক্ষতি কোথায়? কিন্তু ওরা জানে, তা সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দেন, আইসিসি এই সিদ্ধান্ত না বদলালে, পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারত।

প্রসঙ্গত, আইসিসি-র বর্তমান সভাপতি হলেন শশাঙ্ক মনোহর। বর্তমান পদের আগে অবধি তিনি বিসিসিআই-এর সভাপতির পদে আসীন ছিলেন। কিন্তু, আইসিসি-র স্বাধীন সভাপতি হওয়ার পর থেকেই ভারতীয় বোর্ডের সঙ্গে সংঘাতের শুরু মনোহরের।

কখনও মোট আয়ের ওপর ভারতের ভাগ পরিবর্তন করা হোক বা ওয়ার্কিং গ্রুপে ভারতকে বাদ দেওয়াই হোক—বিভিন্ন ইস্যুতে অনুরাগ ঠাকুর নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে সংঘাত বেঁধেছে আইসিসি-র।

এবার তা আরও তীব্র আকার ধারণ করল বলেই মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget