এক্সপ্লোর

‘মাঁকড়িং’ বিতর্কে হস্তক্ষেপের অভিপ্রায় নেই, মন্তব্য বোর্ড কর্তার

নয়াদিল্লি: স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে কোনওরকম 'জ্ঞান' দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনই জানিয়েছেন বিসিসিআইয়ের এক পদস্থ আধিকারিক। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিনের মাঁকড়িং আউট নিয়ে বিতর্ক চলছে। এরই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বোর্ডের ওই আধিকারিক। গতকাল সোমবারের ম্যাচে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বাটলার বোলিংয়ের সময় ক্রিজ ছেড়ে এগিয়ে গেল অশ্বিন রান আউট করে দেন। তাঁর এই আউট ঘিরে ক্রিকেট বিশ্বে জোর বিতর্ক দেখা দিয়েছে। অশ্বিনের এই কাজ খেলার স্পিরিটের পরিপন্থী কিনা, তা নিয়ে জোর বিতর্ক চলছে। অশ্বিন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে বলেছেন, খেলার নিয়ম মেনেই তিনি ওই আউট করেছেন। যদিও রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বেসাডর শেন ওয়ার্ন ও কোচ প্যাডি আপটন অশ্বিনকে একহাত নিয়েছেন। তাঁরা অশ্বিনের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই বিতর্কে হস্তক্ষেপের কোনও প্রয়োজনই দেখছে না বিসিসিআই। বোর্ডের এক পদস্থ আধিকারিক বলেছেন, 'খেলার স্পিরিট নিয়ে অশ্বিনকে জ্ঞান দেওয়ার তো কোনও প্রশ্নই নেই। খেলার আইনে যা অনুমোদিত রয়েছে, তা করেছেন অশ্বিন। খেলার আইন মেনেই খেলোয়াড়রা যাতে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা নিশ্চিত করতে তো মাঠে আম্পায়ার ও ম্যাচ রেফারি থাকেন।তাই এ বিষয়ে বিসিসিআই কোনওভাবেই জড়াবে না। আর শেন ওয়ার্ন কথা বললে ভোলা চলবে না যে, তিনি রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বেসাডর, কোনও নিরপেক্ষ পর্যবেক্ষক নন'। এরইমধ্যেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ট্যুইট করে বলেছেন, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে, এই টুর্নামেন্টে ‘মাঁকড়েড’ করা হবে না। তিনি বলেছেন, অধিনায়ক ও ম্যাচ রেফারিদের ওই বৈঠকে চেয়ারম্যান হিসেবে তিনি উপস্থিত ছিলেন।বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে এলে বোলার সৌজন্যের খাতিরে রান আউট করবেন না। তবে আইপিএলের কোন মরশুমের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নির্দিষ্ট করে জানাননি তিনি। ধোনি হলে এমনটা কি করতেন, এই প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের ওই আধিকারিক বলেছেন, 'এমএস এমনটা হয়ত করতেন না। কিন্তু তার অর্থ কি অশ্বিন ভুল করেছেন? তিনি এমন একজন যিনি নিয়ম-কানুন খুব ভালো জানেন এবং সবসময়ই ফাঁকফোকরের ব্যবহার করবেন। এক্ষেত্রে কিছুই করার নেই'।

সেরা শিরোনাম

Romelu Lukaku Retires: আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু
আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
WI vs IND: অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?
অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget