এক্সপ্লোর

চার নম্বর ব্যাটসম্যানের সমস্যার দ্রুত সমাধান করুক নির্বাচক কমিটি, চাইছে বিসিসিআই

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরের ব্যাটসম্যানের সমস্যার দ্রুত সমাধান করুক নির্বাচক কমিটি। এমনটাই চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের দল বাছাইয়ের সময় এমএসককে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার বিজয় শঙ্করকে বেছে নিয়েছিল।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরের ব্যাটসম্যানের সমস্যার দ্রুত সমাধান করুক নির্বাচক কমিটি। এমনটাই চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের দল বাছাইয়ের সময় এমএসককে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার বিজয় শঙ্করকে বেছে নিয়েছিল। কিন্তু টুর্নামেন্টে ওই পজিশনে কে এল রাহুল খেলেছিলেন। এরপর শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ায় রাহুল ওপেনার হিসেবে খেলতে থাকেন এবং শঙ্করকে চার নম্বরে পাঠানো হয়। কয়েকটি ম্যাচের পর শঙ্করও চোট পান এবং নির্বাচকরা তাঁর পরিবর্ত হিসেবে কোনও মিডল অর্ডার ব্যাটসম্যানকে না নিয়ে কর্নাটকের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক অগ্রবালকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। বিসিসিআই-এর পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, বিশ্বকাপে হারের দায় নেওয়া উচিত নির্বাচকদের । কারণ, টিম ভালো খেললে তাঁরাও পুরস্কারের অধিকারী হন। তাই দলের হারের দায়টাও তাঁদের। ওই আধিকারিক বলেছেন, দল কোনও টুর্নামেন্ট জিতলে নির্বাচকদেরও নগদ পুরস্কার দেওয়া হয়। কিন্তু যখন দল হেরে যায় তখন খেলোয়াড়রাই সমালোচনার মুখে পড়েন। নির্বাচকদের সমালোচনা কেন করা হবে না, সেই প্রশ্নও তুলেছেন ওই আধিকারিক। তিনি আরও বলেছেন, বিশেষ করে নির্বাচক কমিটির প্রধানের কথা বলতে হয়। তিনি প্রায় প্রতিটি সফরেই দলের সঙ্গে যাচ্ছেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি দেখতে পেয়েছেন যে, কোন জায়গায় সংশোধনের প্রয়োজন। চার নম্বরের দায়িত্ব তাঁরই হওয়া উচিত, কারণ তিনিই ওই পজিশনে যাবতীয় বদলগুলি করেছিলেন। দল নির্বাচন নিয়ে ওই আধিকারিক বলেছেন, যখন ওপেনিং ব্যাটসম্যান চোট পেল, তখন একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে পাঠানো হল। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান চোট পাওয়ার পর পরিবর্ত হিসেবে ওপেনিং ব্যাটসম্যানকে নেওয়া হল। টিম ম্যানেজমেন্ট কী চাইছে তা গুরুত্বপূর্ণ নয়। কারণ, সিদ্ধান্ত নেওয়ার ভার থাকে নির্বাচকদের হাতে। এতে একটা বড় প্রশ্ন উঠছে যে, নির্বাচকদের পারফরম্যান্স কে যাচাই করে দেখবে? উল্লেখ্য, ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও নির্বাচকরা আপাতত তাঁদের পদে বহাল থাকছেন।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget