এক্সপ্লোর

Ranji Trophy: রঞ্জি নক আউটের ম্যাচের আগে প্রস্তুতিতে নজর কাড়লেন বাংলার বোলাররা

Ranji Trophy 2022: রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউটে বাংলা ক্রিকেট দলের অভিযান। তার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করল বাংলা ক্রিকেট দল। দারুণ পারফর্ম করলেন বাংলার বোলাররা। 

ছত্তিশগড়: আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউটে বাংলা ক্রিকেট দলের অভিযান। তার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। দারুণ পারফর্ম করলেন বাংলার বোলাররা। 

২ দিনের প্রস্তুতি ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। বাংলা বোলারদের দুরন্ত পারফরম্য়ান্সের সুবাদে ১৮৩ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। বাংলার হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ঋত্বিক। ঈশান পোড়েল ও মুকেশ কুমার দু-জনে ২ টি করে উইকেট নেন। 

জবাবে ব্য়াট করতে নেমে পরপর ২ উইকেট হারিয়েছে বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় মাত্র ৩ রান করে ফিরে গিয়েছেন। অভিষেক রমন নিজে ১০ রান করে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন এই মুহূর্তে অনুষ্টুপ মজুমদার (১) ও সুদীপ ঘরামি (১৯)।

গ্রুপ পর্বে টানা জয় পেয়ে নক আউটে বাংলা

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউটে পৌঁছে গিয়েছিল বাংলা। রীতিমতো দাপট দেখিয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে। এরপর কোয়ার্টার ফাইনাল। দীর্ঘ এই বিরতিতে দলের ছন্দ নষ্ট হয়ে যাবে না? বাংলার কোচ সৌরাশিস লাহিড়ীর (Sourasish Lahiri) মতে, মাঝে লম্বা বিরতি থাকলেও সমস্যা হবে না। কারণ, দলের সকলেই ক্রিকেটের মধ্যেই থাকবেন। 'নক আউট পর্বের আগে লম্বা বিরতি রয়েছে বটে। তবে ক্রিকেট তো বন্ধ থাকবে না। আমাদের দলের ছ'জন ক্রিকেটার আইপিএলে খেলবে। পাশাপাশি কর্নেল সি কে নাইডু ট্রফিতে খেলবে এই দলের বেশ কয়েকজন। বাকি যারা রয়েছে, তারা সিএবি-র ক্লাব ক্রিকেট খেলবে। আমাদের ক্লাব ক্রিকেট পরিকাঠামো বা মানের দিক থেকে দেশের অন্যতম সেরা। ফলে সকলে খেলার মধ্যেই থাকবে। সমস্যা হবে না,' এবিপি লাইভকে বলছিলেন সৌরাশিস।

বাংলার কোচ যোগ করলেন, 'রঞ্জি ট্রফির সূচি প্রথম থেকেই সকলে জানি। পাশাপাশি সব দলেরই একই পরিস্থিতি সামলে খেলতে হবে। তাই আলাদা করে সুবিধা বা অসুবিধার প্রশ্নই উঠছে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget