এক্সপ্লোর

SMAT 2022: জলে গেল ইশ্বরণের ৪৬ রানের ইনিংস, গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাকে হারল চণ্ডীগড়

Bengal Team: চণ্ডীগড়ের বিরুদ্ধে পরাজিত হলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা দল।

লখনউ: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) চণ্ডীগড়ের বিরুদ্ধে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত হল বাংলা। বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ব্যাট হাতে কার্যত একা লড়াই করলেও, তা যথেষ্ট ছিল না। ১৭ বল বাকি থাকতেই সহজে জয় পেল চণ্ডীগড়। অবশ্য এতে বাংলার ওপর খুব বেশি কোনও প্রভাব পড়বে না। ইশ্বরণরা আগেই কোয়ার্টার ফাইনালে নিজেদের টিকিট বুক করে নিয়েছিলেন। এই হারের পরেও গ্রুপের চ্যাম্পিয়ন হিসাবেই মুস্তাক আলির শেষ আটে পৌঁছল বাংলা।

ইশ্বরণের লড়াই

এদিন চণ্ডীগড় অধিনায়ক মনন ভোরা টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। চণ্ডীগড় বোলাররা তাঁদের অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। ৫০ রানের মধ্যেই চার উইকেট তুলে নেন চণ্ডীগড় বোলাররা। অভিষেক পোড়েল (২), অগ্নিভ পান (৬), সুদীপ ঘরামিরা (৫) কেউই রান পাননি। ব্যর্থ হন ঋত্বিক রায় চৌধুরীও। তিনি ৮ রান করেন। শাহবাজ আহমেদও এদিন ১৫ রানের বেশি করতে পারেননি। ইশ্বরণ কার্যত একাই এক দিক আগলে ব্যাট হাতে লড়াই করে যান। তিনি ৪৬ রানের ইনিংস খেলেন। 

ব্যর্থ শাহবাজ

শেষের দিকে করণ লাল ১২ বলে ২৭ ও প্রদীপ্ত প্রামাণিক ১৫ রানের ইনিংস খেলে বাংলাকে লড়াই করার রসদের জোগান দেন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে বাংলা। জগজিৎ সিংহ চণ্ডীগড়ের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। বাংলার হয়ে আকাশদীপ ও গীত সুরিও চণ্ডীগড়ের দুই ওপেনারকে বড় রান করার আগেই সাজঘরে ফেরান। হরনূর সিংহ ২৭ ও চণ্ডীগড় অধিনায়ক মনন ভোরা ১২ রানেই সাজঘরে ফেরেন। তবে অঙ্কিত কৌশিকের পরিপক্ক ৫৭ রানের ইনিংস ও ভাগমেন্দরের ৩২ রানের ইনিংসে চণ্ডীগড় জয় সুনিশ্চিত করে।

সৌরভ কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন?

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিতর্কে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। দাদার হয়ে বারবার ব্যাট ধরছেন দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ ও আইসিসি-তে না যাওয়ার কারণ রাজনৈতিক বলে অভিযোগ করে কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছেন তিনি। আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহকেও।

এই প্রসঙ্গে এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন নিশীথ। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের গর্ব। সৌরভ যদি আরও ভাল জায়গায় যান আমরাই সবচেয়ে খুশি হব।' তিনি প্রশ্ন তোলেন, 'সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করছেন না মুখ্যমন্ত্রী? শাহরুখকে বাদ দিয়ে কেন সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হচ্ছে না?’ 

আরও পড়ুন:  ম্যাচ নয়, অনুশীলনেই বিরাটদের এক ঝলক দেখার জন্য উপচে পড়ল ভিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget