এক্সপ্লোর

Brazil News : অস্ত্রোপচার জেসুসের, কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে ?

Gabriel Jesus : ক্যামেরুনের কাছে ব্রাজিল ০-১ গোলে হারের দিন টিটের দল আরও বড় ধাক্কাও খেয়েছে। ডান হাঁটুতে বড়সড় চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন জেসুস।

লন্ডন : ক্যামেরুন ম্যাচে পায়ে চোট পেয়ে শেষ হয়ে গিয়েছে এবারের মতো বিশ্বকাপ (World Cup 2022) অভিযান। যার পর গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) ফিরে গিয়েছিলেন লন্ডনে। বুধবার ডান হাঁটুর অস্ত্রোপচার হয়েছে আর্সেনালের (Arsenal) স্ট্রাইকারের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সফল অস্ত্রোপচারের পর রিহ্যাব প্রক্রিয়া শুরু হয়েছে গ্যাবির। ক্লাবের সকলে ওঁর সঙ্গে রয়েছে। ওঁর সঙ্গে বাকি সকলের প্রচেষ্টা থাকবে যাতে তাড়াতাড়ি ও মাঠে ফিরতে পারে।'

প্রসঙ্গত, চলতি মরসুমে আর্সেনালের জার্সিতে ২০ ম্যাচে ৫ গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। চলতি মরসুমের শুরুতেই ম্যাঞ্চেস্টার সিটি থেকে আর্সেনালে পাড়ি দিয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে থাকার পর মাঝে বিশ্বকাপেও তিনি ঝলসে উঠবেন বলেই প্রত্যাশা ছিল। কিন্তু ক্যামেরুনের কাছে ব্রাজিল ০-১ গোলে হারের দিন টিটের দল আরও বড় ধাক্কাও খেয়েছে। ডান হাঁটুতে বড়সড় চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন জেসুস। পরে জানা যায়, ডান হাঁটুর চোটের জেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ তাঁর। যার পরই অস্ত্রোপচার ও রিহ্যাব প্রক্রিয়ার মাঝে থাকার জন্য কাতারে বিশ্বকাপের মঞ্চ ছেড়ে লন্ডনে ফিরে যান জেসুস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gabriel Jesus (@dejesusoficial)

দুরন্ত ব্রাজিল

গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও নকআউট পর্বে দুরন্ত ছন্দ মেলে ধরেছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সেলেকাওরা।  কাতার মোহিত সাম্বার জাদুতে। উপরি পাওনা বলতে, চোট সারিয়ে নেমারের মাঠে ফেরা। এবং দলের হয়ে গোল করে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরানো। সব মিলিয়ে বিশ্বকাপে ফের মিশন হেক্সা-র স্বপ্নকে উস্কে দিল ব্রাজিল। শেষ আটে নেমারদের সামনে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন- 'একটা পাতা উল্টাল' আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এডেন অ্যাজারের

সেরা শিরোনাম

Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget