এক্সপ্লোর

উথাপ্পার বিক্রমে ধরাশায়ী পুণে, ৭ উইকেটে জিতে লিগ-শীর্ষে কেকেআর

পুণে: রবিন উথাপ্পার বিক্রম ও  গৌতম গম্ভীরের ঠান্ডা মাথা-- এই দুয়ের যুগলবন্দিতে ধরাশায়ী পুণে। বুধবার, ঘরের মাঠে রাইজিং পুণে সুপারজায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

আজ অ্যাওয়ে ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। পুণের হয়ে শুরু দারুনভাবে করেন দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রাহুল ত্রিপাঠি। প্রথম উইকেটেই ওঠে ৬৫ রান।

২৩ বলে ৩৮ রান করে আউট হন রাহুল ত্রিপাঠি। অধিনায়ক স্টিভ স্মিথ ৫১ রানে (৩৭ বল) অপরাজিত থাকেন। অজিঙ্ক রাহানে করেন ৪৬ রান। শেষদিকে, রানের গতি বাড়ান মহেন্দ্র সিংহ ধোনি (১১ বলে ২৩)  ও ড্যান ক্রিশ্চান (৬ বলে ১৬)।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে রাইজিং পুণে সুপারজায়ান্টস। কেকেআর বোলারদের মধ্যে দুটি উইকেট নিলেন কুলদীপ যাদব। পীযূষ চাওলা, উমেশ যাদব ও সুনীল নারাইন পান একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিজস্ব ঢঙেই শুরু করেন নারাইন। তবে এদিন বেশিক্ষণ টেকেননি। ১১ বলে ১৬ করে দুর্ভাগ্যবশত রান আউট হন। নারাইনের জায়গায় নামেন রবিন উথাপ্পা। শুরু হয় এক অন্য যুগলবন্দি।

উথাপ্পা ও গম্ভীর মিলে বিপক্ষ বোলিংকে দুরমুশ করতে থাকেন। সঙ্গে যোগ হয় পুণের বিশ্রি ফিল্ডিং ও ক্যাচ মিসের প্রতিযোগিতা। যদিও, এর জন্য দুই ব্যাটসম্যানের, বিশেষ করে উথাপ্পার কৃতিত্বকে খাটো করা যাবে না।

এদিন ৪৭ বলে ৮৭ রান করেন উথাপ্পা। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৬টি ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন গম্ভীর। তিনি ৪৬ বলে ৬২ রান করেন। মারেন ৬টি চার ও একটি ছক্কা। দুই ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেটে ১৫৮ রান যোগ করেন।

কার্যত সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। উথাপ্পা ও গম্ভীর যখন আউট হন, তখন ম্যাচ কলকাতার পকেটে চলে এসেছে। এদিন পুণের বোলারদের পারফরম্যান্স নিয়ে বলার কিছুই ছিল না। সকলেই গম্ভীর-উথাপ্পার সংহারের সামনে অসহায় ছিলেন।

এদিন ম্যাচের সেনা নির্বাচিত হন উথাপ্পা। এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট তালিকায় এক নম্বরে ফের উঠে এল নাইট রাইডার্স। ৮ ম্যাচে শেষে কেকেআর-এর পয়েন্ট এখন ১২। মুম্বই ইন্ডিয়ান্সেরও একই পয়েন্ট। তবে, নেট রান রেটের বিচারে এগিয়ে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, ড্যারেন ব্র্যাভো, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, কলিন ডে গ্র্যান্ডহোম, ক্রিস উকস, পীযূষ চাওলা, কুলদীপ যাদব ও উমেশ যাদব।

রাইজিং পুণে সুপারজায়ান্টস- স্টিভ স্মিথ (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠি, ফাফ দু প্লেসি, মহেন্দ্র সিংহ ধোনি, মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও ইমরান তাহির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget