এক্সপ্লোর

Wriddhiman Saha Update: ঋদ্ধি কি রঞ্জির নক আউটে খেলছেন? জানিয়ে দিলেন সিএবি সভাপতি

Bengal Ranji Trophy campaign: বিস্তর বিতর্ক রয়েছে। ঋদ্ধিমান সাহা শেষ পর্যন্ত বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির শেষ আটের ম্যাচে নামবেন কি না, তা নিয়ে সংশয় ছিলই।

কলকাতা: জলঘোলা হচ্ছিল ক্রমেই। আদৌ কি ঋদ্ধিমান সাহা রঞ্জির নক আউট পর্বে খেলবেন, তা নিয়ে বিস্তর আলোচনা চলছিলই। অবশেষে আশঙ্কাই সত্যি হওয়ার পথে। অন্তত সিএবি সভাপতির মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলল। ঋদ্ধিমান সাহা ইস্যুতে মুখ খুলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া (Avisek Dalmiya) বললেন, ''ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চেয়েছিল ঋদ্ধিমান সাহা এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলার হয়ে খেলুক, বিশেষ করে যখন গ্রুপ পর্বের শেষে দেশের শীর্ষস্থানীয় দল হওয়ার পর রঞ্জি ট্রফি জেতার জন্য বাংলা নকআউট পর্বে লড়বে'। এছাড়াও অভিষেক ডালমিয়া বিবৃতিতে জানিয়েছেন, আমি ঋদ্ধিমানের কাছে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছি। যাইহোক, ঋদ্ধিমান  আমাদের সাথে যোগাযোগ করেছেন ও জানিয়েছেন যে তিনি রঞ্জি নক আউট খেলতে ইচ্ছুক নন।''

বিতর্কের শুরু কীভাবে?

জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার হতাশায় রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋদ্ধিমান। তারপর সিএবি-র এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বঙ্গ তারকা। যে কারণে তাঁকে বাংলা দলে রাখা হয়। যদিও তাঁর দায়বদ্ধতা নিয়ে সিএবি-র পদাধিকারী প্রশ্ন তোলায় অপমানিত উইকেটকিপার বাংলা ছাড়ার কথা ভেবেছেন। এমনকী, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে ফোন করে ভিন রাজ্যে খেলার ইচ্ছেপ্রকাশও করেন বিরক্ত ঋদ্ধিমান। সিএবির কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাওয়ার কথাও বলেন।

বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ঋদ্ধি

তারপর থেকেই ঋদ্ধি কোয়ার্টার ফাইনালে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। মাঝে তাঁকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলেন বাংলার কোচ অরুণ লাল। তিনি ঋদ্ধিকে বলেছিলেন, বাংলার হয়ে মাঠে নেমে রান করে সকলের মুখ বন্ধ করে দাও। তবে তাতে বরফ গলেছে বলে খবর নেই। বরং বুধবার বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ঋদ্ধি। যা থেকে এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে যে, তিনি রঞ্জি খেলবেন না।

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ২০২৬-এই সমাপ্তি? এবারই কি নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি, রোনাল্ডো?
২০২৬-এই সমাপ্তি? এবারই কি নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি, রোনাল্ডো?
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Indian Cricket Team: ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড সিরিজ় থেকে নাম প্রত্যাহার করলেন সিরাজ, পরিবর্তে সুযোগ পেলেন কে?
ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড সিরিজ় থেকে নাম প্রত্যাহার করলেন সিরাজ, পরিবর্তে সুযোগ পেলেন কে?
England Cricket Team:আবারও নিয়মলঙ্ঘন, ফের নাইটক্লাব, বিতর্কে জড়িয়ে নেতৃত্বই হারাতে বসেছেন বেন স্টোকস!
আবারও নিয়মলঙ্ঘন, ফের নাইটক্লাব, বিতর্কে জড়িয়ে নেতৃত্বই হারাতে বসেছেন বেন স্টোকস!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget