এক্সপ্লোর

দেখুন ভিডিও: বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনার নিন্দায় সরব কোহলি

নয়াদিল্লি: বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বলেছেন, প্রথমে নিজেকে বদল করতে হবে। তাহলে আশেপাশের দুনিয়াটাও নিজে থেকেই বদলে যাবে। বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনা সম্পর্কে কোহলি, ‘যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখের বিষয়।ওই মহিলার সঙ্গে যখন ওই ঘটনা ঘটছিল তখন কিছু ভীতু লোক তা দেখছিলেন। ওই ব্যক্তিদের নিজেদের পুরুষ বলে দাবি করার কোনও অধিকারই নেই। ভগবান না করুন, ওই ধরনের ঘটনা যদি আপনার পরিবারের কারুর সঙ্গে হয়, তাহলে কি আপনি দূরে দাঁড়িয়ে দেখবেন, না সাহায্য করতে এগিয়ে আসবেন?’ মহিলাদের ওপর নিগ্রহের ঘটনায় অনেকেই মহিলাদের পোশাক-আশাককে দায়ী করেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক তারও জবাব দিয়েছেন। ‘কী ধরনের পোশাক পরবেন তা কোনও মেয়ের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কিছু লোক এই অজুহাত দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। এখন পুরুষদের দায়িত্ব হল, এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে। এতেও একটা আশঙ্কার ব্যাপার যে, কিছু লোক এ ধরনের ঘটনা আড়াল করতে শুরু করে দেবেন। তাই এক্ষেত্রে চিন্তাভাবনার বদল করতে হবে’। কোহলি বলেছেন, ‘নিজেকে এই সমাজের ভেবে অংশ ভেবে লজ্জা হচ্ছে’। তিনি বলেছেন, চিন্তাভাবনা বদল আনতে হবে এবং সমাজে মহিলাদের পুরুষদের মতোই অধিকার দিতে হবে, তাঁদের সম্মান করতে হবে। দেখুন কোহলির বক্তব্য- উল্লেখ্য, বর্ষবরণের রাতে বাড়ি ফেরার সময় এক মহিলার শ্লীলতাহানি করে দুই বাইক আরোহী। সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভি। এই ঘটনা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে।

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget