এক্সপ্লোর

EFL Cup: বদলা! মিডলসবরোর বিরুদ্ধে হাফ ডজন গোল করে লিগ কাপের ফাইনালে চেলসি

Chelsea vs Middlesbrough: মিডলসবরোর বিরুদ্ধে চেলসি সেমিফাইনালের প্রথম লেগে ০-১ গোলে হেরেছিল।

লন্ডন: লিগ কাপের (EFL Cup) সেমিফাইনালের প্রথম লেগে সকলকে খানিকটা চমকে দিয়েই প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলির অন্যতম চেলসিকে (Chelsea) হারিয়ে দিয়েছিল মিডলসবরো (Middlesbrough)। তবে ঘরের মাঠে ফিরতেই ছন্দে ফিরল পশ্চিম লন্ডনের ক্লাবটি। মিডলসবরোকে ৬-১ গোলের (দুই লেগ মিলিয়ে ৬-২) বিরাট ব্যবধানে হারিয়ে লিগ কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল চেলসি।

প্রথম লেগে ০-১ গোলে হেরেছিল চেলসি। একগুচ্ছ সুযোগ হাতছাড়া করেছিল মরেসিও পচেত্তিনোর দল। তবে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং দ্বিতীয় ডিভিশনের মিডলসবরোর মধ্যে ঠিক গুণগত মানের পার্থক্য কতটা, তা দ্বিতীয় লেগেই স্পষ্ট হয়ে গেল। এই ম্যাচে মিডলসবরোর বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠে নামেননি। তাদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় বরো। ম্যাচের ১৫তম মিনিটে বরো অধিনায়ক জনি হাউসন আত্মঘাতী গোল করে চেলসিকে ম্যাচে এগিয়ে দেন। তারপর থেকে ব্লুজদের আর ফিরে তাকাতে হয়নি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়। ৪-০ এগিয়ে যায় চেলসি। এনজ়ো ফার্নান্ডেজ ২৯ মিনিটে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। অ্যাক্সেল দিসাইসি সাত মিনিট পরে পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে কোল পামার স্কোর ৪-০ করে দেন। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ফের একটি গোল আসে পামারের পা থেকে। প্রথম লেগে একগুচ্ছ বড় সুযোগ হাতছাড়া করেছিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড। তারপর এই ম্যাচে জোড়া গোল করতে পেরে সন্তুষ্ট পামার।

ননি মাদুয়েকে ৮১ মিনিটে চেলসির হয়ে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন। নির্ধারিত ৯০ মিনিট পূর্ণ হওয়ার আগে মর্গ্যান রজার্স বরোর হয়ে একটি সান্ত্বনা গোল করেন বটে। তবে সেটুকুই যা। ৬-১ ম্যাচ জিতে নেয় চেলসি। পাঁচ বারের লিগ কাপ চ্যাম্পিয়ন চেলসি সাম্প্রতিক অতীতে একাধিকবার লিগ কাপের ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করেছে। ২০১৫ সালে শেষবার তাঁরা লিগ কাপ খেতাব জেতে। ফাইনালে ব্লুজরা ফুলহ্যাম বনাম লিভারপুল ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে ওয়েম্বলিতে মাঠে নামবে। বছর দু'য়েক আগে লিভারপুলের বিরুদ্ধেই কিন্তু লিগ কাপের ফাইনালে হারতে হয়েছিল চেলসিকে। তাই রেডসরা ফাইনালে পৌঁছলে ব্লুজদের সামনে বদলা নেওয়ার সুযোগও থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে সর্বকালীন রেকর্ড গড়লেন বোপান্না

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget