এক্সপ্লোর

Cricket Rules: আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে আসতে চলেছে বড়সড় বদল

ICC: নতুন বছরে ক্রিকেটের (Cricket Rule) নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি, তবে প্রাথমিক কথাবার্তা হয়েই রয়েছে।

দুবাই: নতুন বছরে ক্রিকেটের (Cricket Rule) নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি (ICC), তবে প্রাথমিক কথাবার্তা হয়েই রয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে স্টাম্পিংয়ের নিয়মে। যেটা নিয়ে অনেক ক্রিকেটার বহুদিন ধরে অভিযোগ করে আসছিলেন। এতদিন ধরে স্টাম্পিংয়ের আবেদন করা হলে তৃতীয় আম্পায়ার আগে দেখতেন, কোনওভাবে কট বিহাইন্ড হয়েছিলেন কি না ব্যাটার। কিন্তু এবার ঠিক হয়েছে, স্টাম্পিংয়ের আবেদন হলে শুধু সাইড অন রিপ্লে দেখা হবে। যেখানে দেখা হবে, ব্যাটারের ব্যাট বা শরীরের কোনও অংশ বেল ভাঙার সময় ক্রিজে ছিল কি না।

এতদিন ধরে স্টাম্পিংয়ের আবেদন তৃতীয় আম্পায়ারের কাছে গেলেই ফিল্ডিং টিম চাইত, একবার কট বিহাইন্ডের জন্যও রিপ্লে দেখে নেওয়া হোক। যাতে কোনও কারণে ব্যাটের কানায় বল লেগে থাকলে স্টাম্পিং না হলেও কট বিহাইন্ড আউট হন ব্যাটার। 

বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে এরকম অনেকবার হয়েছে যে, অস্ট্রেলিয়ার ফিল্ডাররা এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারি স্টাম্পিংয়ের আবেদন জানিয়েছিলেন। এবং তাতে ডিআরএস ছাড়াই কট বিহাইন্ডও পরীক্ষা করে দেখেন তৃতীয় আম্পায়ার। কিন্তু সেই নিয়ম এবার বদলে যাচ্ছে। স্টাম্পিংয়ের আবেদন করলে শুধু ব্যাটার স্টাম্পিং হয়েছেন কি না, সেটাই দেখা হবে। ফিল্ডিং টিম একান্তই সেই বলে ব্যাটার কট বিহাইন্ড হয়েছে কি না জানতে চাইলে, তাদের ডিআরএসের দ্বারস্থ হতে হবে।

এছাড়া কনকাশন সাব নিয়েও নিয়ম আরও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়। নিয়ম করে দেওয়া হচ্ছে, যদি কোনও ক্রিকেটারের কনকাশন সাব নামাতে হয়, তাহলে পরিবর্ত ক্রিকেটারের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলে তিনি সেই ম্যাচে বল করতে পারবেন না।

পাশাপাশি নো বল ডাকার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন তৃতীয় আম্পায়ার শুধু ফ্রন্ট ফুট পরীক্ষা করে নো বল দিতে পারতেন। কিন্তু এবার থেকে তৃতীয় আম্পায়ার সব ধরনের নো বলই চেক করে মাঠের আম্পায়ারকে নির্দেশ দিতে পারবেন।

সেই সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে মাঠে কোনও ক্রিকেটার চোট আঘাত পেলে মাঠে সর্বোচ্চ ৪ মিনিট তাঁর চিকিৎসা করা যেতে পারে। 

আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Cricket News: স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?
স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?
India vs Sri Lanka: তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
IND vs SL Live: অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা
অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা
Duleep Trophy 2026: অনুকূল, অভিজিতের ৫ উইকেট, ব্যাটে, বলে অনবদ্য শাহবাজ, উত্তর-পূর্বাঞ্চলকে দুরমুশ করল পূর্বাঞ্চল
অনুকূল, অভিজিতের ৫ উইকেট, ব্যাটে, বলে অনবদ্য শাহবাজ, উত্তর-পূর্বাঞ্চলকে দুরমুশ করল পূর্বাঞ্চল

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget