এক্সপ্লোর

Abhimanyu Easwaran: নাগাল্যান্ডের পর উত্তরাখণ্ড, রঞ্জিতে টানা ২ ম্যাচে শতরান অভিমন্যুর

Ranji Trophy Update: মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ডাক পেলেছিলেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। 

দেহরাদুন: উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে রঞ্জিতে সেঞ্চুরি করলেন অভিমন্য়ু ঈশ্বরণ (Abhimanyu Iswaran)।  ১২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাংলার অধিনায়ক। এই নিয়ে টানা ২ রঞ্জি ম্যাচে শতরান করেন। এর আগে নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ডাক পেলেছিলেন। রোহিত শর্মার চোটের কারণে, ভারতীয় তারকার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। সেই জন্য রঞ্জির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি তবে দলে ফিরেই অনবদ্য ছন্দে অভিমন্যু।

ভারতীয় 'এ' দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছিলেন অভিমন্যু। রঞ্জিতে ফিরেই নাগাল্যান্ডের বিরুদ্ধে ২১৮ বলে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৭০ রানের ইনিংস খেলেন বাংলার ওপেনার। এক ইনিংস ও ১৬১ রানে নাগাল্যান্ডের বিরুদ্ধে বোনাস পয়েন্টসহ জয় পায় বাংলা। এবার ঠিক তার পরের ম্যাচেই আবারও জ্বলে উঠল অভিমন্যুর ব্যাট। আবারও শতরান করলেন তিনি। ম্যাচটি উত্তরাখণ্ডের ঘরের মাঠে হলেও, ঘটনাক্রমে এটি আবার ঈশ্বরণের নামে নামাঙ্কিত স্টেডিয়াম। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামেই শতরান বাংলার তারকার।

শায়ন মণ্ডল শুরুতে অল্প রানে আউট হলেও, অভিমন্যু ও সুদীপ কুমার ঘরামি বাংলার হয়ে দুরন্ত ব্যাট করছেন। গত ম্যাচে সুদীপও শতরান হাঁকিয়েছিলেন। তিনি বর্তমানে ৬৪ রানে ব্যাট করছেন। অভিমন্যুর সংগ্রহ ১১৩ রান। চা পানের বিরতিতে বাংলার স্কোর এক উইকেটের বিনিময়ে ২১১ রান। 

উনাদকাটের ইতিহাস

রঞ্জির ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই হ্যাটট্রিক উনাদকাটের। দিল্লির বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেছে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই প্রথম ওভারে বল করতে এসেছিলেন উনাদকাটের (Jaydev Unadkat)। রঞ্জিতে (Ranji Trophy) দিল্লির বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই তারকা বাঁহাতি পেসার। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফেরালেন দিল্লির ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধূলকে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক যশ ধূল। কিন্তু তাঁর সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়ে ফিরে আসে। আর তার নেপথ্যে জয়দেব উনাদকাটের বিধ্বংসী বোলিং। টপ অর্ডারকে খেলার শুরুতেই পরপর ফিরিয়ে দিল্লি শিবিরে ত্রাস সৃষ্টি করে দেন উনাদকাট। লোয়ার অর্ডারে হৃত্বিক শোকিন ৬৮ রান করেন। তিনিই দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন। এছাড়া শিবাঙ্ক বসিস্ট ৩৮ রান করেন। প্রানসু বিজয়ানারায়নণ ১৫ রান করেন। এছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget