এক্সপ্লোর

Ajinkya Rahane Record: অজি বোলারদের দাপটের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাহানে, স্পর্শ করলেন মাইলফলক

IND vs AUS: রাহানের ৮৯ রানে ভর করেই ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ফলো অন বাঁচাতে সক্ষম হয়।

লন্ডন: ১৮ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই (WTC Final 2023) ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নিজের প্রত্যাবর্তন ম্যাচে অভিজ্ঞ রাহানে কেমন খেলেন, সেইদিকে সকলেরই নজর ছিল। হতাশ করলেন না রাহানে। যেখানে ভারতীয় টপ অর্ডার ওভালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যর্থ হয়, সেখানে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) এক ঝাঁ চকচকে ইনিংস খেলে সকলেরই নজর কাড়লেন রাহানে।

১৩তম ব্যাটার হিসাবে লাল বলের ক্রিকেটে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন রাহানে। লাঞ্চের আগে যখন ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় ইনিংস। তখনই রাহানে অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন তিনি। নিজের কেরিয়ারের ২৬তম অর্ধশতরান হাঁকান রাহানে।  লাঞ্চের আগে তিনি ও শার্দুল ১০৮ রানের পার্টনারশিপে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলে। নিজের ইনিংসে দুই দুইবার জীবনদানও পান ভারতের অভিজ্ঞ ব্যাটার। গ

তকালই ইনিংসের শুরুর দিকে রাহানে আউট হলেও পরে দেখা যায় প্যাট কামিন্স দাগের বাইরে থেকে সেই বল করেছিলেন, ফলে নো বল হওয়ায় জীবনদান পান তিনি। এদিন লাঞ্চের আগেও ৭২ রানে ব্যাটিং করার সময় ফের একবার জীবনদান পান রাহানে। স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন ডেভিড ওয়ার্নার। অবশ্য রাহানে তাঁর খুব বেশি লাভ তুলতে পারেননি। লাঞ্চের পরেই ৮৯ রানে সাজঘরে ফিরতে হয় ভারতীয় দলের তারকা ব্যাটারকে। তাঁর ও শার্দুলের ১০৯ রানের পার্টনারশিপ ভাঙে।

 

রাহানের এই ইনিংসে উচ্ছ্বসিত কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাওস্করও (Sunil Gavaskar)। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, 'ও যে শতরানগুলি করেছে, সেগুলি কিন্তু সবসময়ই ভারতীয় দল যখন চাপে ছিল, সেইসময় এসেছে। প্রয়োজনের সময় সর্বদা এগিয়ে এসেছে ও। জানে কখন, কোথায় পারফর্ম করতে হয়। তবে ও এমন একজন লো প্রোফাইল খেলোয়াড় যে অর্ধশতরান বা শতরান হাঁকিয়ে কোনও সময়ই বাড়তি উদ্দীপনা দেখায় না। হালকা করে ব্যাট তুলে সেলিব্রেশনের বেশি আর কিছুই করতে দেখা যায় না ওকে।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget