এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, খেতাবি লড়াইয়ে ভাঙতে পারে একাধিক রেকর্ড

IND vs SL: এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই খেতাবি লড়াইয়ে একাধিক রেকর্ড ভাঙা, গড়ার সুযোগ রয়েছে। একদিকে ট্রফি জিতে যেখানে পাঁচ বছরের ট্রফি খরা কাটানোর পাশাপাশি ভারতের (Indian Cricket Team) সামনে এশিয়ার সফলতম দল হিসাবে নিজেদের রেকর্ড বজায় রাখার হাতছানি রয়েছে। সেখানে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) সামনে খেতাব জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দশ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই ম্যাচেও ভারতীয় অধিনায়কের সামনে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। রবিবাসরীয় ফাইনালে রোহিত শর্মা ৬১ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে হাজার রান করার কৃতিত্ব নিজের নামে করবেন।

এর পাশাপাশি টুর্নামেন্টের ওয়ান ডে ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ারও হাতছানি রয়েছে রোহিতের সামনে। তার জন্য প্রয়োজন আর ৩৩ রান। রোহিত যদি ম্যাচে অর্ধশতরান হাঁকাতে পারেন, তাহলে তিনি অর্জুন রণতুঙ্গার রেকর্ড ভেঙে এশিয়া কাপে সর্বাধিক সাত অর্ধশতরান করা অধিনায়ক হয়ে যাবেন। পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসাবে পঞ্চম এশিয়া কাপ ফাইনাল খেলতে নামবেন 'হিটম্যান'।  

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকার (Dasun Shanaka)I এই টুর্নামেন্টটা ব্যক্তিগতভাবে ভাল না কাটলেও, তিনি কিন্তু নেতা হিসাবে দুরন্ত পারফর্ম করেছেন। এই বছরই তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা নাগাড়ে ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল। শনাকার নেতৃত্বেই গত বছর টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত এশিয়া কাপ জিতেছিল দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কা যদি রবিবার খেতাব জিততে সমর্থ হয়, তাহলে তিনি প্রথম অধিনায়ক হিসাবে দুই ভিন্ন ফর্ম্যাটে নাগাড়ে খেতাব জিতবেন।   

শ্রীলঙ্কার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত সেমিফাইনাল ম্যাচে ৯১ রানের অসামান্য ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। তিনি ফাইনালে ৯৩ রান করতে পারলেই কুমার সঙ্গকারার রেকর্ড ভেঙে এক এশিয়া কাপ টুর্নামেন্টে সর্বাধিক রান করা কিপার-ব্যাটার হয়ে যাবেন। মেন্ডিস এখনও পর্যন্ত এই এশিয়া কাপে পাঁচ ইনিংসে ৫০.৬০ গড় ও ৯০.০৩ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন।

আরও পড়ুন: শামি না শার্দুল? ঈশানের পরিবর্তে কি তিলক? ফাইনালে কেমন হবে ভারতের একাদশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget