এক্সপ্লোর

Indian Cricket Team: অজ়িদের অ্যাশেজ় জয়ে চাপ বাড়ল ভারতের, কোন পথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেন গিলরা?

WTC Points Table: অস্ট্রেলিয়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আট টেস্টের সাতটিতে জিতে শীর্ষে রয়েছে। প্যাট কামিন্সদের দখলে বর্তমানে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ পয়েন্ট রয়েছে।

দুবাই: ১১ দিনে অ্যাশেজ় জয়ের পর ১০০ শতাংশ রেকর্ড নিয়ে অস্ট্রেলিয়া চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2027) টেবিলে একেবারে শীর্ষে ছিল। অ্যাডিলেডে চতুর্থ টেস্ট হারে সাময়িক ধাক্কা খেলেও, সিডনিতে পঞ্চম টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া নিজেদের দাপট অব্যাহত রাখল, আর চাপ বাড়ল ভারতের (Indian Cricket Team)। 

অস্ট্রেলিয়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আট টেস্টের সাতটিতে জিতেছে। প্যাট কামিন্সদের দখলে বর্তমানে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ পয়েন্ট রয়েছে। ভারত বর্তমানে অনেকটাই পিছিয়ে। শুভমন গিলের দলের দখলে মাত্র ৪৮.১৫ শতাংশ পয়েন্ট রয়েছে। তাঁরা এই তালিকায় আপাতত ছয় নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতের রাস্তা যে বর্তমানে বেশ কঠিন তা বলাই বাহুল্য।

ভারতীয় দল ২০২৩ সালে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছিল। তাছাড়া অপর কোনও দল কখনও ৬৫ শতাংশের কম পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছয়নি। সেই শতাংশকে বেঞ্চ মার্ক ধরলে ভারতীয় দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বাকি নয়টি টেস্টের আটটিতে জিততে হবে অথবা অন্তত সাতটি ম্য়াচ জিতে দুইটি ম্যাচ ড্র করতে হবে। ভারত সাত ম্যাচ জিতেও যদি দুই ম্য়াচ হারে, তাহলে ভারতের দখলে ৬২.৯৬ শতাংশ পয়েন্টই থাকবে।

২০২৩ সালের মতো পয়েন্ট পেতে হলেও টিম ইন্ডিয়া আর বাকি নয় টেস্টের মধ্যে দুইটির বেশিতে পরাজিত হতে পারবে না। তবে পাঁচটি ম্যাচ জিতে বাকি চারটি ড্র করলে তখন ভারত সেই ২০২৩ সালের পয়েন্ট টপকে যাবে। মোটের ওপর ভারতের বর্তমান পরিস্থিতি যে বেশ জটিল তা বলাই বাহুল্য। বর্তমানে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ভারতকে তাঁদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গেই ফের একবার ফাইনালে পৌঁছনোর পথে অগ্রসর। 

রামধনুর দেশের আর মাত্র একটি সিরিজ় ঘরের বাইরে খেলতে হবে আর ঘরের মাঠে তো তেম্বা বাভুমার দল এখনও নামেইনি। তাই আপাতত এই দৌড়ে তাঁরা বেশ ভাল জায়গায়। তবে প্রোটিয়াভূমে অস্ট্রেলিয়া সফর করবে আর অজ়িরা ভারতের বিরুদ্ধেও টেস্ট খেলবে, তাই সেই সিরিজ়গুলির ম্যাচগুলির ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। গিলরা এবার এই কঠিন চ্যালেঞ্জ সামলে ভারতকে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।    

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget