এক্সপ্লোর

Bishan Singh Bedi Death: ৭৭ বছর বয়সে প্রয়াত বিষণ সিংহ বেদি

Bishan Singh Bedi: ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন বিষণ সিংহ বেদী।

নয়াদিল্লি: সোমবার ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটল কিংবদন্তি বিষণ সিংহ বেদি (Bishan Singh Bedi)। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ৭৭-এই থামল তাঁর জীবন। 

এরাপল্লি প্রসন্ন, বিএস চন্দ্রশেখর এবং এস বেঙ্কটরাঘবনের স্পিনত্রয়ী ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) চিরস্মরণীয় হয়ে আছে। ১৯৭০ সালে পদ্মশ্রী জেতেন বেদি। তিনি ভারতীয় দলকে ২২টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। ১৯৭৫ সালে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় একাদশেরও অঙ্গ ছিলেন তিনি।

 

১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেক ঘটান বেদি। নিজের প্রথম সিরিজ়েই ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকে শুধুই ধাপে ধাপে সাফল্যের ইতিবৃত্ত। তাঁকে সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসাবে গণ্য করা হয়। দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের তিনিই অধিনায়কত্ব করেন। ১৯৭৮-৭৯ এবং ১৯৮০-৮১ সালে বেদির নেতৃত্বে রঞ্জি ট্রফি জেতে দিল্লি। ভারতের ঘরোয়া ক্রিকেট তো বটেই, কাউন্টি ক্রিকেটেও কিন্তু বেদি নিজের বোলিংয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল প্রতিনিধিত্ব করেছেন বেদি। মোট ১০২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩৪টি উইকেট নিয়েছেন। 

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রী বিষণ সিংহ বেদির প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর চরিত্র এবং স্পিন বোলিংয়ের মাধ্যমে গোটা এক যুগে ওঁ নিজের দাপট দেখিয়েছে এবং শাসন করেছে। এই কঠিন সময়ে আমরা ওঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চেজ়মাস্টার কোহলির দাপটের রাতে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ অনলাইনে দেখলেন রেকর্ড দর্শক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget