এক্সপ্লোর

Jasprit Bumrah: চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন বুমরা?

Champions Trophy 2025: চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

মুম্বই: বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যক্তি, যিনি বারবার চাপ তৈরি করেছেন প্রতিপক্ষ শিবিরে। গোটা সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। ভেঙেছেন রেকর্ড, গড়েছেন রেকর্ড। পারথে অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছিলেন। শেষ টেস্টেও নেতৃত্বভার ছিল তাঁর কাঁধেই। কিন্তু খেলার দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা। আর মাঠে নেমে বোলিং করতে পারেননি। চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

বর্ডার গাওস্কর ট্রফিতে গোটা সিরিজে মোট ৩২ উইকেট নিয়েছেন। ভারতীয় বােলারদের মধ্যে কোনও এক অ্যাওয়ে টেস্ট সিরিজে এটাই কোনও বোলারের সর্বাধিক উইকেট। সিরিজ হারের পর হতাশ গলায় বুমরা জানিয়েছিলেন, ''অবশ্যই এই সিরিজ হার আমাদের কাছে হতাশাজনক। কিন্তু কিছু কিছু সময় খেলাকে ও প্রতিপক্ষের কৃতিত্বকে সম্মান দিতেই হয়। শরীরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি নিজের জন্যও হতাশ। হয়ত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি মাঠে দলের হয়ে যোগদান করতে পারিনি। উইকেট তুলতে পারিনি। প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেলের পরই একটু অস্বস্তি অনুভব করছিলাম।''

বিসিসিআই সূত্র বলছে বুমরার চোট অতটা গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের ম্য়াচগুলো হাইব্রিড মডেলেই খেলা হবে। সেক্ষেত্রে ভারত যদি নক আউট পর্বে জায়গা করে নেয়, তবে দুবাইকে একটি ম্য়াচ খেলবে ভারতীয় দল। যদি ভারত ফাইনালেও জায়গা করে নেয় সেক্ষেত্রেও দুবাইয়ে ফাইনাল ম্য়াচ আয়োজন হবে।

বর্ডার-গাওস্কর ট্র্রফি শেষ হওয়ার পর ইংল্যান্ড সিরিজ়। তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে জানান, 'এখানে এখনও আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে এবং তারপর চ্যাম্পিয়ন ট্রফি আছে। যদি দলের এই পারফরম্যান্সে উন্নতি না হয়, তা হলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাও পাকা নয়।'

গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে, বিস্ফোরক মন্তব্য শোনা গেল ওই সূত্রের মুখে। 'ওঁ তো কোনওসময় বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেনই না (ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ)। পরিচিত বিদেশি কোচেরা আবার তিন ফর্ম্যাটের দায়িত্ব নিতে চাননি। তাই ওকে কোচ করে ঠেকা দেওয়া হয়েছে। এছাড়াও অবশ্যই আরও কয়েকটা কারণ ছিল বটে।' বলেন তিনি। 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget