এক্সপ্লোর

IND vs NZ: ফের মিডল ওভারে উইকেট নিতে ব্যর্থ ভারত, মিচেল, ফিলিপ্সের শতরানে ৩৩৭ রান তুলল কিউয়িরা

India vs New Zealand: শুরুতে ৫৮ রানে তিন উইকেট হারানোর পর ৬০ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় নিউজ়িল্যান্ড।

ইনদওর: টসের সময় ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন মিডল ওভারে ভারতের উইকেট নেওয়ার বিষয়ে উন্নতি করার প্রয়োজন। সেটাই তৃতীয় ওয়ান ডেতে (IND vs NZ) দলের লক্ষ্যও। তবে কোথায় কী! নতুন বলে এবং ইনিংসের শেষে একের পর এক উইকেট নিলেও মাঝের ওভারে উইকেট নিতে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় বোলাররা। পাল্টা ড্যারেল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপ্স (Glenn Phillips) এই মাঝের ওভারগুলিতেই ভারতকে চাপে ফেললেন।

দুই কিউয়ি মিডল অর্ডার ব্যাটারের চোখধাঁধানো পার্টনারশিপ এবং অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আট উইকেটের বিনিময়ে ৩৩৭ রান তুলল নিউজ়িল্যান্ড। তবে ইনদওরের রেকর্ড বলছে হাইস্কোরিং এই ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ৩২৮। তাই কিউয়িদের এই স্কোর বড় হলেও, ভারতের পক্ষে এই রান তাড়া করা অসম্ভব কিছু নয়।   

 

এদিন ভারতীয় দল এক বদল ঘটিয়ে মাঠে নামে। প্রসিদ্ধ কৃষ্ণের বদলে একাদশে সুযোগ পান অর্শদীপ সিংহ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক গিল। শুরুতেই তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পরের পর উইকেট নেন অর্শদীপ ও হর্ষিত রানা। পাঁচ রানের ব্যবধানেই দুই ওপেনারের উইকেট তুলে নেয় ভারত। এরপর উইলং ইয়ং ৩০ রানের ইনিংস খেলে দলকে সাময়িকভাবে বিপদ থেকে মুক্ত করেন। তবে হর্ষিত তাঁকেও সাজঘরে ফেরান। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে কিউয়িরা।

এমন সময়েই ইনফর্ম ড্যারেল মিচেলকে সঙ্গ দিতে নামেন গ্লেন ফিলিপ্স। শুরু হয় পাল্টা লড়াই। দেখতে দেখতেই ৫৬ বলে অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন মিচেল। ৫৩ বলে হাফসেঞ্চুরি করেন ফিলিপ্স। ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের গণ্ডি পার করতে থাকে নিউজ়িল্যান্ড। ফের একবার মাঝের ওভারগুলিতে নির্বিষ দেখায় ভারতীয় বোলিংকে। মিচেল চার ইনিংসে নিজের তৃতীয় শতরান পূরণ করতে নেন ১০৬ বল। ফিলিপ্স তো আরও কম, ৮৩ বলে শতরান পূরণ করেন।

অবশেষে ১০৬ রানে ফিলিপ্সকে ফিরিয়ে ভারতকে চতুর্থ সাফল্য এনে দেন অর্শদীপ। পরের ওভারেই ১৩৭ রানে মিচেলকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। শেষের দিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল দ্রুত ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করান। এবার দেখার এই স্কোর জয়ের জন্য যথেষ্ট হয় কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget