এক্সপ্লোর

IND vs NZ: ভারতের হয়ে ফাস্ট বোলিং ত্রয়ীর সাফল্য সত্ত্বেও মিচেলের ৮৪ এবং ওপেনারদের অর্ধশতরানে ৩০০ রান তুলল কিউয়িরা

India vs New Zealand: শেষ ১০ ওভারে কিউয়িরা তিন উইকেটের বিনিময়ে ৮৮ রান তোলে

বঢোদরা: বছরের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য কড়া চ্যালেঞ্জ। বঢোদরায় টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩০০ রান তুলল নিউজ়িল্যান্ড। প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও মহম্মদ সিরাজ, ফাস্ট বোলিং ত্রয়ীর প্রত্যেকেই দুইটি করে উইকেট পেলেও দুই ওপেনার এবং ড্যারেল মিচেলের অর্ধশতরানে ভর করেই তিনশোর গণ্ডি পার করল কিউয়িরা (IND vs NZ)।

নাগাড়ে ২০টি টস হারার পর এদিন ভারতীয় দল নাগাড়ে নিজেদের দ্বিতীয় টস জিতেছিল। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন গিল। মাঠে শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান গিল। তিন ফাস্ট বোলার এবং তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত। তবে বোলিং নিলেও ভারতীয় বোলাররা নতুন বল হাতে দলকে সাফল্য এনে দিতে পারেননি। শুরুতে খানিকটা দেখেশুনেই তারপর ধীরে ধীরে নিজেদের ইনিংস গড়েন দুই কিউয়ি ওপেনার। ১০.১ ওভারেই তাঁরা ৫০ রানের গণ্ডি পার করে ফেলেন। ২০ ওভারের আগেই তাঁরা শতরানও যোগ করে ফেলেন।

 

দুই কিউয়ি ওপেনারই ৬০ বলে নিজেদের অর্ধশতরান পূরণ করেন। নতুন বল সাফল্য না পেলেও হর্ষিত নিজের দ্বিতীয় স্পেলে নাগাড়ে দুই ওভারে দুই ওপেনারকে ফেরান। নিকোলস ৬২ ও কনওয়ে ৫৬ রানে সাজঘরে ফেরেন। উইল ইয়ংও বড় রান করতে পারেননি। তাঁকে ১২ রানে ফেরান মহম্মদ সিরাজ। ভাল শুরুর পরেও নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। দু'শোর গণ্ডি পার করার আগেই আধা কিউয়ি দল সাজঘরে ফিরে যায়। 

তবে মিডল অর্ডারের ব্যাটাররা যেখানে তেমন রান পাননি, সেখানে ড্যারেল মিচেল একাই মাঝের ওভারগুলিতে কিউয়িদের ইনিংস আগলে রাখেন। মাত্র ৫১ বলে ৫০ রান পূরণ করেন তিনি। আগ্রাসী মেজাজে ব্যাট করে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন মিচেল। প্রসিদ্ধ কৃষ্ণের বলে ৪৮তম ওভারে নাগাড়ে ৪, ৬, ৪ মারেন মিচেল। তবে তারপরেই সেই কৃষ্ণর বলেই আউট হয়ে ফেরেন তিনি। শেষের দিকে অবশ্য নিজের অভিষেক ঘটানো ক্রিস ক্লার্ক ২৪ রানের ছোট্ট ইনিংসে কিউয়িদের তিনশো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget