এক্সপ্লোর

David Warner: এবার টলিউডে অভিনেতা ডেভিড ওয়ার্নার, হল সরকারি ঘোষণা

Tollywood: শোনা যাচ্ছিল গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায়ই তাঁর ক্যামিও শ্যুট করা হয়ে গিয়েছে। বিভিন্ন ছবিও ফাঁস হয়েছিল। এবার সেই কানাঘুষোয় সিলমোহর পড়ল।

নয়াদিল্লি: ক্রিকেটের সঙ্গে রুপোলি পর্দার সম্পর্ক দীর্ঘদিনের। অতীতে অজয় জাডেজা, বিনোদ কাম্বলি থেকে ইরফান পাঠান, শিখর ধবনদের অভিনেতা হিসাবে স্ক্রিনে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম। কে তিনি?

তিনি ভারতীয় ক্রিকেট দলের কোনও তারকা নন, বরং অস্ট্রেলিয়ার হয়ে একাধিক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডেভিড ওয়ার্নার (David Warner)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডেভিড ওয়ার্নারকে এবার রুপোলি পর্দায় দেখা যাবে। তাও আবার ভারতীয় সিনেমায়। টলিউড তথা ভারতীয় সিনেমার প্রতি ওয়ার্নারের ভালবাসা কারুরই অজানা। অতীতে অল্লু অর্জুনের না না গানে রিল বানিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা গিয়েছে। তাও আবার সপরিবারে। এবার তাঁক টলিউডে অভিনেতা হিসাবেই দেখা যাবে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের খেতাবজয়ী অধিনায়ক ওয়ার্নার। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলার সুবাদেই তেলেগু সিনেমা জগতের সঙ্গে তাঁর পরিচিতি। দেশের এই প্রান্তে ওয়ার্নারের জনপ্রিয়তাও আকাশচুম্বী। নিজে বারংবার তেলেগু সিনেমার প্রতি ভালবাসার কথাও জানিয়েছিলেন ওয়ার্নার। 'রবিনউড' নামক সিনেমায় ওয়ার্নারকে দেখা যাবে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নার নীতীন ও ডিরেক্টর বেঙ্কি কুদুমুলাকে ফলো করার পরেই জল্পনা আরও বাড়ে। শোনা যাচ্ছিল গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায়ই তাঁর ক্যামিও শ্যুট করা হয়ে গিয়েছে। বিভিন্ন ছবিও ফাঁস হয়েছিল। এবার সেই কানাঘুষোয় সিলমোহর পড়ল।

প্রোডিউসর রবি শঙ্কর ওয়ার্নারের এই সিনেমায় থাকার কথা সরকারিভাবে ঘোষণা করেন। তিনি বলেন, 'ডেভিড ওয়ার্নারকে এই সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে। বেস জমজমাট হবে বিষয়টা।' 

আইপিএল ম্যাচ আয়োজন ঘিরে সংশয়

ইডেনেই ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের মাঠে নামার কথা। সেই ম্যাচ আয়োজন ঘিরেই উদ্বেগ। ওই একইদিনে আবার রামনবমী। এর জেরেই সমস্যা। ওইদিন কলকাতার রাস্তায় একাধিক প্রসেশন হওয়ার কথা। তার ওপর আবার ম্যাচ। এই জোড়া ইভেন্টের জন্য পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। সূত্র মারফৎ শোনা যাচ্ছে এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে উদ্বেগের কথা জানানোও হয়েছে। সেই কারণেই যত সমস্যা।

শোনা যাচ্ছে সিএবির তরফে এই সমস্যার সমাধানের জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই বিষয়ে আলাপ আলোচনা হয়ে দ্রুত সমাধান বের করার নাকি আশ্বাসও দেওয়া হয়েছে তাঁর তরফে। একান্তই কোনও সমাধান না মিললে সূচি বদল করতে হবে। তবে ঠাসা সূচির মাঝে ম্যাচের দিনক্ষণ বদল করাটা যে বেশ চাপই, তা বলাই বাহুল্য। এই সমস্যা কিন্তু নতুন নয়। গত বছরও একইদিনে নাইটদের ম্যাচ ছিল। সেই ম্যাচের দি দিনক্ষণ বদল করতে হয়। এবার কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন: অজ়িদের হারিয়েই স্ত্রীর উদ্দেশে 'ফিস্ট পাম্প', ভাইরাল বিরাট-অনুষ্কার মিষ্টি মুহূর্তের ভিডিও 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget