এক্সপ্লোর

Dhruv Jurel: কেরিয়ারের প্রথম শতরান হাতছাড়া করেও বিন্দুমাত্র আফশোস নেই জুরেলের

Ind vs Eng 4th Test: ১৪৯ বলে ছয়টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল।

রাঁচি: কেরিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে আর তাতেই পরিপক্ক ইনিংস। রাঁচিতে (IND vs ENG 4th Test) ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। ১৭৭ রানে সাত উইকেট কার্যত ধুঁকতে থাকা ভারতীয় ইনিংস অক্সিজেনের জোগান দেয় জুরেলের ব্যাট। তিনি ও কুলদীপ যাদব মিলে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশোর গণ্ডি পার করতে সাহায্য করেন। জুরেল অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ১৪৯ বলে ছয়টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম শতরান অল্পের জন্য আসেনি। তাও কিন্তু এতটুুকুও হতাশ নন তরুণ ভারতীয় কিপার-ব্যাটার।

জুরেলের দাবি তিনি ব্যক্তিগত মাইলফলক নিয়ে আগ্রহী নন, তাঁর আগ্রহ নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজ় জয়ের দিকে। ম্যাচ শেষে জুরেল বলেন, 'সত্যি বলতে আমি কিন্তু সেঞ্চুরি হাতছাড়া করে এতটুকুও হতাশ হইনি। এটা আমার অভিষেক সিরিজ়। আমি নিজের হাতে এই ট্রফি তুলতে অনেক বেশি আগ্রহী, কারণ টেস্ট ক্রিকেট খেলাটা আমার জীবনের বিরাট এক স্বপ্ন।'

জুরেলের মতে রাঁচির পিচ মন্থর গতির ছিল এবং সেই অনুযায়ীই নিজের শট নির্বাচন করেন তিনি। 'এই পিচে তো বল তেমন বাউন্স হচ্ছিল না, তাই উইকেটের স্কোয়ারের দিকে শট মারা একেবারেই সহজ নয়। সোজা ব্যাটে খেলাটাই এখানে শ্রেয়। তাই সেই মতো পরিবর্তন ঘটিয়ে মন্থর গতির পিচে আমি যতটা সম্ভব সোজা শট মারার চেষ্টা করছিলাম। এমনকী বড় শট মারার সময়েও আমি উইকেটের সামনের দিকেই তাক করছিলাম।' দাবি তাঁর।

ব্যাটিং তো বটেই, ২৩ বছর বয়সি জুরেলের কিপিংও সকলকে প্রভাবিত করেছে। এই প্রসঙ্গে তাঁর মত, 'আমাদের সবাই বিশ্বমানের বোলার। ওদের বোলিংয়ের ধরনটাও বাকি বোলারদের থেকে আলাদা, তাই চটজলদি বোঝাটাও বেশ চ্যালেঞ্জিং। তবে আমার চ্যালেঞ্জ পছন্দ এবং সেইসব চ্যালেঞ্জে নিজেকে প্রমাণ করতে আমি সবসময়ই মুখিয়ে থাকি।'

জুরেলের দৌরাত্ম্য ভারতীয় দল প্রথম ইনিংস মাত্র ৪৬ রান পিছিয়ে শেষ করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৪৫ রানে গুটিয়ে দেওয়ার পর টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্যটাও খুব কঠিন নয়। এই কারণেই ভারত ম্যাচ ও সিরিজ় জিতলে জুরেলের কিন্তু অনেকটা বাহবা প্রাপ্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রাঁচিতে দুরন্ত বোলিং অশ্বিনের, একইদিনে কুম্বলে, মুরলির কৃতিত্বে ভাগ বসালেন তারকা স্পিনার

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget