এক্সপ্লোর

Jasprit Bumrah: 'কেবল জাস্সি ভাইয়ের ওপর ভরসা করি', ব্রিসবেনে নায়কোচিত ইনিংসের পর ব্যাটার বুমরাকে গুগলের কুর্নিশ

Google Retweets Jasprit Bumrah's Interview: সম্প্রতি এক সাংবাদিক তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় বুমরা টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান তোলার তাঁর রেকর্ড মনে করিয়ে দিয়েছিলেন।

ব্রিসবেন: সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) তাঁকে জবাবে বলেছিলেন তাঁর ব্যাটিং নিয়ে সন্দেহ থাকলে, তাঁর গুগল করে দেখে নিন। তিনি যে ব্যাট হাতেও দলের ত্রাতা হয়ে উঠতে পারেন, সেটা আবারও প্রমাণ করলেন বুমরা। বার্মিংহামের স্মৃতি ফিরল ব্রিসবেনে। এরপরেই বুমরাকে কুর্নিশ জানাল গুগলও।

মঙ্গলবার, ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (Ind vs Aus 3rd Test) চতুর্থ দিনে ফলো অনের কিনারায় দাঁড়ানো দলের হয়ে দারুণ লড়াকু এক ইনিংস খেলেন যশপ্রীত বুমরা ও আকাশ দীপ। ভারতের ফলো অন করা থেকে তো বাঁচানই পাশাপাশি অপরাজিত থেকেই মাঠও ছাড়েন তাঁঁরা। এরপরেই গুগুল বুমরার সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, 'কেবল জাস্সি ভাইয়ের ওপরই ভরসা করি আমি।'

 

 

এদিন বুমরা ২৭ বল ১০ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন। সেই ছোট্ট ইনিংসে প্যাট কামিন্সের বিরুদ্ধে অনবদ্য এক পুল শটে ছক্কাও সামিল ছিল। এরপরেই ব্যাটার বুমরার প্রশংসায় গুগল। অবশ্য এই প্রথম নয়, বুমরাকে এর আগেও বার্মিংহামে ২০২২ সালে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান তুলতে দেখা গিয়েছিল। এটাই টেস্টের এক ওভারে সর্বকালের সর্বোচ্চ রান। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলে, সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়েই মজার ছলে সাংবাদিককে গুগল করার কথা বলেছিলেন তিনি। ব্রিসবেনে নিজের দক্ষতা প্রমাণও করে দিলেন ব্যাটার বুমরা।

এদিন শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। ম্যাচের শেষ দিন আরও কিছু রান যোগ করতে নিশ্চয়ই বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন দুইজনে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্রিসবেনে সাজঘরে ফেরার পথে মাঠেই রেখে গেলেন দস্তানা, রোহিতের কর্মকাণ্ডে অবসরের জোর জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget