এক্সপ্লোর

IND vs AUS: চা পানের বিরতিতে অস্ট্রেলিয়া ১৯৯/৬, লড়ছেন হ্যান্ডস্কম্ব, কামিন্স

Border-Gavaskar Trophy: ক্রিজে আছেন পিটার হ্যান্ডস্কম্ব। ৩৬ রান করে অপরাজিত রয়েছেন হ্যান্ডস্কম্ব। অন্যদিকে দলের অধিনায়ক কামিন্স ২৩ রান করে অপরাজিত রয়েছেন। 

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চা পানের বিরতিতে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৯৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন পিটার হ্যান্ডস্কম্ব। ৩৬ রান করে অপরাজিত রয়েছেন হ্যান্ডস্কম্ব। অন্যদিকে দলের অধিনায়ক কামিন্স ২৩ রান করে অপরাজিত রয়েছেন। 

বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে আজ নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের তারকা স্পিনার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো উইকেট নেওয়ার নজির গড়লেন তামিলনাড়ুর স্পিনার। সামনে শুধু রয়েছেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে ২০ তম টেস্টে খেলতে নেমেছিলেন অশ্বিন। 

তালিকায় সবার আগে রয়েছেন অনিল কুম্বলে। তাঁর ঝুলিতে ১১১ উইকেট রয়েছেন। ভারতীয়দের মধ্যে তার পরই রবিচন্দ্রন অশ্বিন। লাবুশেন, স্মিথ ও অ্যালেক্স ক্যারির উইকেট নেন অশ্বিন। ৩৬ বছরের এই স্পিনার বিশ্বের ১৫ তম বোলার হিসেবে অজিদের বিরুদ্ধে টেস্টে একশো বা তার বেশি উইকেট নিলেন। ইয়ান বথাম তালিকায় শীর্ষে রয়েছেন। ৩৬টি টেস্ট অজিদের বিরুদ্ধে খেলে ১৪৮টি উইকেট নিয়েছিলেন। এরপরই রয়েছে কোর্টনি ওয়ালস। তিনি ৩৮ টেস্টে ১৩৫ উইকেট নিয়েছিলেন।

ভারত ও অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই এক অনন্য নজির গড়ে ফেললেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্রুততম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম নজির নামে করলেন ভারতের তারকা অলরাউন্ডার।

অনন্য নজির

দ্বিতীয় টেস্টে সিংহভাগ অজি টপ অর্ডার ব্যাটাররা রান করতে ব্যর্থ হলেও, উসমান খাওয়াজা কিন্তু বেশ ভালই খেলছিলেন। তিনি শতরানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। তবে তাঁর ইনিংস থামান জাডেজা। ৮১ রানে খাওয়াজাকে সাজঘরে ফেরান তিনি। এটিই তাঁর টেস্ট কেরিয়ারের ২৫০তম টেস্ট উইকেট। ৬২টি ম্যাচে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম কৃতিত্ব নিজের নামে করেন জাডেজা। ভারতীয় তো বটেই, তিনি দ্রুততম এশিয়ান হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। একমাত্র ইয়ান বোথামই জাডেজার থেকে কম ৫৫টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন।

জাডেজা ২৪.৪০ গড়ে ২৫০টি টেস্ট উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ১১ বার পাঁচ ও একবার ১০ উইকেট নিয়েছেন। অপরদিকে, জাডেজা ৩৭.০৪ গড়ে ২৫৯৩ রান করেছেন। জাডেজার থেকে দুই বেশি, ৬৪টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খান। তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব ৬৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।

আরও পড়ুন: শততম টেস্টে গাওস্করের হাত থেকে বিশেষ টুপি পেয়ে আপ্লুত পূজারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget