এক্সপ্লোর

Kane Williamson: নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন

New Zeland Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি নিউজিল্যান্ড দলের। আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার হারতে হয়েছে। এরপরই দলে কিছু বদলের সম্ভাবনা দেখা গিয়েছে।

ওয়েলিংটন: নিউজিল্যান্ড ক্রিকেট দলে কি বড় রদবদলের সম্ভাবনা? অন্তত তেমনটাই বলা যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে দল। আর এরপরই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। নিজের সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তায় কেন জানান, ''নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানো আমার কাছে গর্বের। ৮ বছর পর এবার সময় এসেছে এই দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার। কিন্তু দুর্দান্ত একটা দলের সঙ্গে আমি দুর্দান্ত কয়েকটা বছর অধিনায়ক হিসেবে কাটালাম। আগামীতে দলের সঙ্গে মাঠে নামার জন্য।''

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির পরই উইলিয়ামসন জানিয়ে দিয়েছিলেন যে সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। লাল বলের ফর্ম্য়াটে অবশ্য আগেই নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন কেন। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাজে পারফরম্য়ান্সের পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন উইলিয়ামসন। তবে দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন কেন। নিউজিল্যান্ডের হয়ে ৮টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামবেন বলেও জানিয়েছেন উইলিয়ামসন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kane Williamson (@kane_s_w)

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি ম্য়াচের পর দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনিও নিজেকে বোর্ডের চুক্তির আওতার বাইরে রেখেছিলেন। এবার কেনও সেই পথেই পা বাড়ালেন। 

বোর্ডের চুক্তির বাইরে চলে যাওয়ায় দেশের জার্সিতে আগামীতে আর কতগুলো ম্য়াচে খেলতে দেখা যাবে কেনকে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নিজে পরিবারকে সময় দিতে চেয়েছিলেন কেন। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চেয়েছিলেন বেশি করে। এই বিষয়ে কেন বলেছিলেন, ''ক্রিকেটের বাইরে আমার একটা জীবন রয়েছে। আমার পরিবারের সঙ্গে এখন আরও বেশি করে সময় কাটানো ও দেশে ও বিদেশে অন্য়ান্য বিষয়ের সঙ্গে সময় কাটানো ও অভিজ্ঞতা সঞ্চয় করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই কিছু সিদ্ধান্ত নিতেই হত।''

উল্লেখ্য, আইপিএলে গুজরাত টাইটান্সের সদস্য কেন উইলিয়ামসন। কিন্তু চোট আঘাত ও খারাপ ফর্মের জন্য শেষ ২ বছরে সেভাবে মাঠে নামতে পারেননি তিনি। 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget