এক্সপ্লোর

IND vs AFG ODI: ভারতীয় দলে ডাক পেলেন প্রিন্স, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ১৫ জনের ওয়ান ডে স্কোয়াডে নেই বুমরা

Prince Yadav: প্রিন্স যাদব আইপিএলে তো ভাল পারফর্ম করেইছেন, পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও তিনি আট ম্য়াচে ১৮টি উইকেট নিয়েছিলেন।

গুয়াহাটি: আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ জুন থেকে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে (IND vs AFG ODI) মুখোমুখি হবে ভারত। আজই আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের পাশাপাশি ওয়ান ডে সিরিজ়েরও দল ঘোষণা করা হল। টেস্টের মতোই ভারতীয় ওয়ান ডে দলেও তিনটি নতুন মুখ সুযোগ পেলেন।

আইপিএলে ভাল পারফর্ম করা প্রিন্স যাদব (Prince Yadav) এই প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন। আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের দলে তাঁর নাম রয়েছে। চলতি আইপিএলে প্রিন্স দুরন্ত ফর্মে বোলিং করেছেন। ১২ ম্যাচে এবারের আইপিএলে মোট ১৬টি উইকেট নিয়েছেন। ২৪-র গড়ে উইকেট নিয়েছেন তরুণ ফাস্ট বোলার। টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এই টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের পাশাপাশি বিজয় হাজারেতেও আট ম্যাচে ১৮টি উইকেট নিয়েছিলেন এই ফাস্ট বোলার, গড় ১৯.২৭। প্রিন্সের পাশাপাশি গুরনুর ব্রার ও হর্ষ দুবে ভারতীয় টেস্ট দলের পাশাপাশি ওয়ান ডে দলেও ডাক পেয়েছেন। তবে টেস্টের মতো ওয়ান ডে দলেও নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।            

ঘোষিত ১৫ জনের ভারতীয় দলে কিন্তু দুই সিনিয়র মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছেন। অর্থাৎ ফের একবার আগামী মাসেই রো-কোকে ভারতীয় দলে খেলতে দেখা যাবে। তবে বিরাট কোহলির ফিটনেস নিয়ে কোনও প্রশ্নচিহ্ন না থাকলেও, রোহিতের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আইপিএলের মাঝেই চোট পেয়েছিলেন। রোহিতের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তাই তাঁর খেলা ফিটনেসের ওপর নির্ভরশীল। একই অবস্থা হার্দিক পাণ্ড্যরও। তিনিও চোটের কারণে পল্টনদের হয়ে বিগত বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। তাই তাঁর খেলা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে।

 

মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাদের এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। অক্ষর পটেল বা রবীন্দ্র জাডেজা এই সিরিজ়ে নেই। টেস্টের মতো ওয়ান ডেতেও হর্ষ দুবেকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে থাকা আয়ুষ বাদোনি, ধ্রুব জুরেল ও হর্ষিত রানাও এই সিরিজ়ে নেই। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে হালে দুরন্ত পারফর্ম করা ঈশান কিষাণকে ওয়ান ডে দলেও সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget