এক্সপ্লোর

India vs England Live: চাপের মুখে গিল ও রাহুলের দুরন্ত পাল্টা লড়াই, ১৩৭ রানে পিছিয়ে দিনশেষ করল ভারত

India vs England: চতুর্থ টেস্টের তৃতীয় দিনশেষে ইংল্যান্ড ভারতের থেকে ১৮৬ রানে এগিয়ে রয়েছে। ইংরেজদের হাতে এখনও তিন উইকেট রয়েছে।

LIVE

Key Events
IND vs ENG 4th Test live score updates old trafford day 2 joe root jasprit bumrah India vs England Live: চাপের মুখে গিল ও রাহুলের দুরন্ত পাল্টা লড়াই, ১৩৭ রানে পিছিয়ে দিনশেষ করল ভারত
ইংল্যান্ডের হয়ে ক্রিজে এখনও দলের অধিনায়ক স্টোকস উপস্থিত রয়েছেন
Source : আইএএনএস

Background

ম্যাঞ্চেস্টার:  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল। তার ওপর এবার ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কিন্তু হারের শঙ্কা ভারতীয় শিবিরে। তার অন্যতম কারণ তৃতীয় দিনে ইংল্য়ান্ড ব্যাটারদের একচ্ছত্র আধিপত্য। জো রুটের দুরন্ত সেঞ্চুরি, ওলি পোপ ও বেন স্টোকসের অর্ধশতরান। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৫৪৪ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ভারতের থেকে প্রথম ইনিংসে ১৮৬ রানে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। 

দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান বোর্ডে তুলেছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে তাঁরা বোর্ডে যোগ করল আরও ৩১৯ রান। ভারতীয় বোলারদের সাফল্য বলতে ৫ উইকেট সারাদিনে। যা সত্যিই চিন্তায় ফেলবে গম্ভীর ও তাঁর কোচিং স্টাফদেরও। যে অংশুল কম্বোজকে চতুর্থ টেস্টে তুরুপের তাস মনে করা হচ্ছিল তিনি ১৮ ওভারের স্পেলে ৮৯ রান খরচ করে মাত্র ১ উইকেটই নিতে পেরেছেন। শুক্রবার কোনও উইকেটই ফেলতে পারেননি কম্বোজ। অলরাউন্ডার শার্দুল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান খরচ করে কোনও উইকেট পাননি। বুমরা ও সিরাজের ঝুলিতে মাত্র ১ টি করে উইকেট। একটি বিষয় পরিষ্কার বুমরা না খেললে এই দলের বোলিং লাইন আপ চলতি সিরিজে সত্যিই খুবর দুর্বল। যার সুযোগ নিয়ে গোটা দিনে ইচ্ছেমত বোর্ডে রান তুলে গেলেন জো রুট, অলি পোপ, বেন স্টোকসরা। প্রথম জন সেঞ্চুরি হাঁকালেন, রেকর্ড গড়লেন। পরের দু জন এদিন অর্ধশতরান হাঁকালেন। 

রুট ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। দলকে রানের পাহাড়ে তুলে দিয়ে। কেরিয়ারের ৩৮ তম শতরান হাঁকান তিনি। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক সেঞ্চুরি করার মালিকও এখন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ১২ তম শতরান এল তাঁর ব্য়াট থেকে সচিনের দেশের বিরুদ্ধে। আর সেই সচিনের পরই টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিকও এখন রুটই। টপকে গেলেন পন্টিং, দ্রাবিড়, কালিসের মত কিংবদন্তিদের। 

রুট ফিরলে স্টোকস দায়িত্ব নিলেন দলকে টানার। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৭৭ রানে। তাঁর সঙ্গী আট বছর পর টেস্টে ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামা লিয়াম ডওসন। ২১ রানে অপরাজিত রয়েছেন ডওসন। আর যত রানই বোর্ডে তুলবে চতুর্থ দিনে ইংল্যান্ড, ততই কিন্তু চাপ বাড়াবে  গিলদের।

23:24 PM (IST)  •  26 Jul 2025

ENG vs IND Live Updates: টানটান চতুর্থ দিনের খেলাশেষ

প্রথম সেশনে দুই উইকেট পড়লেও দিনের পরের দুই সেশনে কোনও উইকেটই হারাল না ভারত। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৭৪ রান। ভারতের হয়ে রাহুল ৮৭ ও গিল আপাতত ৭৮ রানে অপরাজিত রয়েছেন। 

22:40 PM (IST)  •  26 Jul 2025

IND vs ENG Live: সিরিজ়ে ৫০০ রান

গোটা সিরিজ়েই রাহুল নিজের ব্যাটিংয়ে বেশ নজর কেড়েছেন। শুভমন গিলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে চলতি সিরিজ়ে পাঁচশো রানের গণ্ডি পার করে ফেললেন কেএল রাহুল।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget