এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ওভালে ঘটনাবহুল তৃতীয় দিনে চাঁদের হাট, স্ট্যান্ডে উপস্থিত রোহিত, ধারাভাষ্য দিলেন সুন্দর পিচাই

Rohit Sharma: তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিকটা সময় পরেই মাঠে ঢোকেন রোহিত শর্মা।

লন্ডন: মাস তিনেক আগেও রোহিত শর্মার (Rohit Sharma) ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) উপস্থিত থাকাটা তেমন কোনও খবরই হত না। কারণ তিনি তো ভারতীয় দলের অধিনায়ক। তাই ভারতের ম্যাচে তাঁর থাকাটাই স্বাভাবিক। তবে এই তিন মাসে অনেক কিছু বদলেছে। রোহিত হঠাৎই টেস্ট থেকে অবসর নিয়েছেন। ভারতের টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। তবে টান টান ভারত-ইংল্যান্ডের ম্যাচ থেকে দূরে সরে থাকতে পারলেন না রোহিত। শনিবার ওভালে দেখা গেল তাঁকে।

ওভালে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিকটা সময় পরেই রোহিতকে মাঠে ঢুকতে দেখা যায়। তাঁর পরনে ছিল কালো জ্যাকেট, ধূসর রঙের ট্রাউজার এবং সাদা টুপি। রোহিতকে দেখা মাত্রই মাঠের বাইরে উপস্থিত কয়েকজন সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। কেউ কেউ সুযোগ কাজে লাগিয়ে সেলফিও তুলে নেন। 

 

 

বিসিসিআইয়ের তরফেও ভারতীয় দলের ওয়ান ডে অধিনায়কের মাঠে উপস্থিতির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'কেনিংটন ওভালে বিশেষ অতিথি এসেছেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

 

তবে রোহিত কিন্তু একা নন, দক্ষিণ লন্ডনে ২২ গজে ব্যাট বলের লড়াইয়ের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন আরও অনেক পরিচিত মুখ। মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি সদ্যই ওভালের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। তিনিও এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কায়রন পোলার্ড। রুপোলি পর্দার নায়ক সঞ্জয় কপূর। এখানেই কিন্তু তালিকা শেষ নয়। 

আজকের ম্যাচ দেখতে গুগুলের সিইও সুন্দর পিচাইও (Sundar Pichai) মাঠে ছিলেন। পিচাইয়ের ক্রিকেটপ্রেম সম্পর্কে সকলেই জানেন। তিনি আজ যে শুধু খেলা দেখলেন তাই নয়, একেবারে ধারাভাষ্য দিতে দেখা যায় তাঁকে। হর্ষ ভোগলের সঙ্গে তাল মিলিয়ে ধারাভাষ্য দেন পিচাই। সব মিলিয়ে জমজমাট এক দিনে তারকাদের উপস্থিতি কিন্তু এই ম্যাচের গ্ল্যামার আরও বাড়িয়ে তোলে।    

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget