এক্সপ্লোর

IND vs ENG: জন্মভূমিতে জ্বলে উঠলেন শামি, তারকা বোলারের আগুনে স্পেলে ছারখার ইংল্যান্ড

Mohammed Shami: সাত ওভারে ২২ রানের বিনিময়ে চার উইকেট নেন মহম্মদ শামি।

লখনউ: এশিয়া কাপভারতীয় দলের (Indian Cricket Team) প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম চার ম্যাচেও টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। তবে তিনি যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার, সুযোগ পেয়েই তা বকলমে বুঝিয়ে দিলেন শামি।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়েই নিয়েছিলেন পাঁচ উইকেট এবার, ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে নিলেন চার উইকেট। তাঁর আগুনে বোলিংয়েই ছারখার হয়ে গেল ইংল্যান্ড দল। মাত্র ২৩০ রান তাড়া করতে নেমেও ১২৯ রানেই অল আউট হয়ে গেলেন জস বাটলাররা। এদিন নতুন বল হাতে বুমরা প্রথমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামানো শুরু করেন। এরপরে প্রথম চেঞ্জ বোলার হিসাবে শামি বল হাতে নেন।

বল হাতে নিয়েই ইংল্যান্ডের তারকা বেন স্টোকসকে বোল্ড করেন শামি। এরপর জনি বেয়ারস্টোকে আউট করেন তিনি। নতুন বল হাতে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর। নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই সাফল্য এনে দেন শামি। মঈন আলিকে ১৫ রানে ফেরান তিনি। আদিল রশিদকে ১৩ রানে আউট করেন তিনি। সাত ওভারে ২২ রানের বিনিময়ে চার উইকেট নেন শামি। পাঁচ উইকেট নিতে না পারলেও নতুন ইতিহাস গড়েন তিনি। দ্রুততম বোলার হিসাবে মাত্র ১৩ ইনিংসে ৪০টি উইকেট নিলেন শামি।

ভাঙল কোহলির দৌড়

সীমিত ওভারের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সবসময় একেবারে শীর্ষের দিকে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে ক্রিকেটেও সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় উপরের সারিতে রয়েছেন তিনি। বিশ্বকাপেও তাঁর রেকর্ড নজরকাড়া। তবে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে তাঁর দীর্ঘদিনের এক রেকর্ড ভাঙল।

চলতি বিশ্বকাপে লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সেই ম্যাচেই ডেভিড উইলির বলে বড় শট হাঁকাতে গিয়ে মিড অফের হাতে ধরা দেন তিনি। বেন স্টোকস ধরেন ক্যাচ। এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে (টি-টোয়েন্টি এবং ওয়ান ডে) খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হল 'কিং কোহলি'কে। এর আগে বিশ্বকাপের মঞ্চে নাগাড়ে ৫৬টি ইনিংসে অন্তত এক রান করেছেন কোহলি। তবে সেই দুরন্ত দৌড় থামল লখনউয়ের একানা স্টেডিয়ামেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ম্যাজিক ডেলিভারিতে বাটলারকে বোল্ড করে হই চই ফেলে দিলেন কুলদীপ, বিশ্বকাপের সেরা বল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget