এক্সপ্লোর

IND vs NED: ঘরের মাঠে রেকর্ড, দুরন্ত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কেএল রাহুল

KL Rahul: ৬৪ বলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেন কেএল রাহুল।

বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) ম্যাচেই সেই আফশোস মিটল। নিজের ঘরের মাঠেই রেকর্ড গড়ে শতরান হাঁকালেন ভারতের তারকা ক্রিকেটার। মাত্র ৬২ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতীয় হিসাবে কোনও ব্যাটারের দ্রুততম শতরান। 

বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর ২৯তম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন কেএল রাহুল। ব্যাটিং সহায়ক পিচে শুরু থেকেই রাহুলকে বেশ ভাল ছন্দে দেখাচ্ছিল। দেখতে দেখতেই ৪০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতের তারকা কিপার-ব্যাটার। হাফসেঞ্চুরি হাঁকিয়ে তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। মাত্র ২২ বলেই আরও ৫০ রান হাঁকান তিনি। রাহুল দলের অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন। 

রোহিত এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৬৩ বলে নিজের শতরান হাঁকিয়ে রেকর্ড গড়িয়েছিলেন। সেই রেকর্ড ছয় ম্যাচ পরেই ভেঙে গেল। এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। ২০০৭ সালে বারমুডার বিরুদ্ধে ৮১ বলে তিনি শতরান হাঁকিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির ২০১১ সালে ৮৩ বলে হাঁকানো শতরানটি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

 

চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন রাহুল। ২২টি ওয়ান ডে ম্যাচ খেলে ২০টি ইনিংসে তিনি ইতিমধ্যেই ৬৭.৫৩ গড়ে ৮৭৮ রান করেছিলেন। দুইটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। এই ম্যাচে অবশ্য রাহুল একা নন, শতরান হাঁকিয়েছেন ভারতের আরেক মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারও। নিজের ওয়ান ডে কেরিয়ারের চতুর্থ এবং বিশ্বকাপে প্রথবার শতরানের গণ্ডি পার করেছেন তিনি। 

রবিবারের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ডের বন্যা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ভারতের ২০টির বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হল। ভেঙে গেল ২০১৯ সালের বিশ্বকাপের রেকর্ড। চার বছর আগে বিশ্বকাপে ১৯টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হয়েছিল ভারতের। নির্ধারিত ৫০ ওভারে রাহুল ও শ্রেয়সের শতরানে ভর করে ভারত চার উইকেটের বিনিময়ে ৪১০ রান তুলল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অপরাজিতভাবেই বিশ্বকাপ জিতবে ভারত, আশাবাদী ভিভ রিচার্ডস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget