এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: মানরক্ষার ম্যাচ, ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে ওয়াংখেড়ের পিচ কেমন হবে?

India vs New Zealand: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই তিন ম্যাচের টেস্ট সিরিজ় হেরে গিয়েছে ভারতীয় দল।

মুম্বই: বেঙ্গালুরু ও পুণেতে পর পর দুই ম্যাচে হার। ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হেরে গিয়েছে ভারতীয় দল। মায়ানগরীতে তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) লড়াইটা কেবল সম্মানরক্ষার। সেই ম্যাচে কেমন হবে ওয়াংখেড়ে পিচ?

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারলেও, ভারতীয় দল কিন্তু এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে। তবে শীর্ষে টিম ইন্ডিয়ার ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। নিউজ়িল্যান্ডের কাছে সিরিজ হারের পর ভারতই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল। ভারতের প্রাপ্ত পয়েন্ট ৯৮। যদিও জয়ের শতকরা হার ৬৮.০৫ শতাংশ থেকে কমে ৬২.৮২ শতাংশ হয়ে গেল রোহিত শর্মাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ।       

এমন পরিস্থিতিতে আরেকটি ম্যাচে পরাজয়, টেস্টের সেরা হওয়ার দৌড়ে ভারতের সুযোগ পাওয়ার বিষয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দেবে। তাই ওয়াংখেড়ের ম্যাচটা রোহিতদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ সাহসী এক সিদ্ধান্ত নিতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী বাকি দুই টেস্টের মতো স্পিন সহায়ক নয়, মুম্বইয়ের ২২ গজ হোক স্পোটিং, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এমনটাই চাইছে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'এটা স্পোর্টিং পিচ হবে। এখন পিচে খানিকটা ঘাস রয়েছে। পিচটা ম্যাচের প্রথম দিন ব্যাটিং সহায়কই হবে। তবে দ্বিতীয় দিন থেকে স্পিনারদের সাহায্য করবে।' 

ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারকদের চিফ আশিস ভৌমিক এবং এলিট প্যানেল কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ওয়াংখেড়ের পিচ প্রস্তুতকারক রমেশ মামুনকরের সঙ্গে দেখা করেন এবং পিচের বিষয়ে আলোচনা করেন। 

এই মাঠে বছর তিনেক আগে শেষ টেস্টেও ভারত ও নিউজ়িল্যান্ডই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল ৩৭২ রানের বিরাট ব্যবধানে নিউজ়িল্যান্ডকে পরাজিত করে। দুই ইনিংসে ৬৭ ও ১৬২ রানে শেষ হয়ে গিয়েছিল কিউয়িদের দুই ইনিংস। ভারতীয় দল দুই ইনিংসে যথাক্রমে ৩২৫ ও ২৭৬ রান করেছিল। সেই ম্যাচেই আজাজ পটেল ১০টি উইকেট। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েলকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বিরাট কোহলি! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget