এক্সপ্লোর

IND vs NZ: দুরন্ত পারফরম্যান্সে দল ফাইনালে পৌঁছলেও সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছেন না 'খুঁতখুঁতে' রোহিত

Indian Cricket Team: টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে নিজেদের স্থান পাকা করেছে ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: বিশ্বকাপে (ODI World Cup 2023) ভারতের বিজয়রথ অব্যাহত। নাগাড়ে দশম ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল । পৌঁছে গিয়েছে ফাইনালে। বিশ্বকাপ থেকে আর মাত্র একধাপ দূরে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে দুরন্ত সেমিফাইনালে টিম ইন্ডিয়া ৭০ রানে হারায় নিউজ়িল্যান্ডকে (IND vs NZ)। ম্যাচের পর কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) মেনে নিচ্ছেন ভারতীয় দলের ওপর চাপ ছিলই। 

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'আজ সেমিফাইনাল ম্যাচ ছিল। চাপ তো সব ম্যাচেই থাকে। তবে সেমিফাইনালে বাড়তি একটু চাপ থাকেই। তবে এই বিষয়ে আমরা বেশি ভাবনাচিন্তা করতে চাইনি। প্রথম নয় ম্যাচে যেমন খেলেছি, সেইভাবেই খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে জিনিসপত্র বেশ ভালভাবেই আমাদের পক্ষেই যায়।'

ম্যাচে ৩৯৭ রানের পুঁজি নিয়েও একসময় ডারিল মিচেল এবং কেন উইলিয়ামসনের অনবদ্য ব্যাটিংয়ে বেষ খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। দুরন্ত শতরান হাঁকান মিচেল, কেন করেন হাফসেঞ্চুরি। নিজের ঘরের মাঠ হাতের তালুর মতো চেনেন রোহিত। এই মাঠে যে কোনও রানই নিরাপদ নয়, সেই বিষয়ে কিন্তু ভারতীয় অধিনায়ক অবগত ছিলেনই। দলের ফিল্ডিং নিয়েও হতাশা প্রকাশ করেন রোহিত। ত  

'আমি এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। এই মাঠে রান যাই হোক না কেন, কোনও সময়েই ঢিলে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ম্যাচ গুটিয়ে ফেলতে হবে এবং গোটা ম্যাচ ধরে নিজেদের একাগ্রও থাকতে হয়। আমরা জানতাম কোনও না কোনও সময় চাপে পড়ব আমরা। আমাদের ফিল্ডিংয়ে বেশ কিছু বাজে মিস হয়েছে কিন্তু গোটা সময়টা আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম। খেলায় এগুলি অবশ্য হয়েই থাকে। তবে অবশেষে ম্যাচ জিততে পেরেছি এটাই আসল কথা' বলেন ভারতীয় অধিনায়ক।

মিচেল-উইলিয়ামসনের পার্টনারশিপের প্রশংসা করতে দ্বিধা করেননি রোহিত। পাশাপাশি শ্রেয়স কোহলিকেও প্রশংসায় ভরান তিনি। 'দলের প্রথম পাঁচ-ছয় জন ব্যাটার সকলেই ফর্মে আছে। সুযোগ পেলেই পারফর্ম করেছে সকলে। (শ্রেয়স) আইয়ার এই টুর্নামেন্টে আমাদের যেমন খেলছে, আমি খুবই সন্তুষ্ট। গিলও বেশ ভাল ব্যাট করেছে। দুর্ভাগ্যবশত ওকে ক্র্যাম্পের জেরে মাঠ ছাড়তে হয়। আর কোহলি সাধারণত যা করে থাকে, এই ম্যাচেও তাই করেছে। মাইলস্টোন সেঞ্চুরিটাও হাঁকিয়েছে।' বলেন রোহিত। 

১২ বছর পর বিশ্বকাপ জয় থেকে আর মাত্র একধাপ দূরে ভারতীয় দল। রোহিত অ্যান্ড কোম্পানি ১১-এ ১১ করে খেতাব ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোন পরিকল্পনায় বল হাতে বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget