এক্সপ্লোর

IND vs NZ: কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে টিম ইন্ডিয়ার দল থেকে বাদ পড়তে চলেছেন তারকা ভারতীয় ক্রিকেটার?

Indian Cricket Team: ১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল।

মুম্বই: টি-টোয়েন্টি দলের ধারেকাছে নেই। প্রায় দেড় বছর আগে খেলেছেন শেষ ওয়ান ডে ম্যাচ। এবার ওয়ান ডে দল থেকেই বাদ পড়তে চলেছেন তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ঘটনাবহুল ২০২৫ সাল শেষে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় দিয়েই টিম ইন্ডিয়া ২০২৬ সাল শুরু করতে চলেছে। সেই সিরিজ়ের টি-টোয়েন্টি দলে পন্থের জায়গা হয়নি। এবার ওয়ান ডে দল থেকেও তিনি বাদ পড়তে চলেছেন।

১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে (IND vs NZ) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে খেলতে নামবে ভারত। Sports Tak-র রিপোর্ট অনুযায়ী সেই সিরিজ়ে জায়গা পাচ্ছেন না পন্থ। বহু আগেই কেএল রাহুলের কাছে পন্থ ওয়ান ডেতে প্রথম পছন্দের কিপার-ব্যাটারের জায়গা হারিয়েছেন। তিনি দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন বটে, তবে সেই সিরিজ়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাঁকে দল থেকেই ছেঁটে ফেলা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

পন্থের বদলে তাহলে কে সুযোগ পেতে পারেন? খবর অনুযায়ী পন্থের জায়গায় দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মের সুবাদে ঈশান বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবার তাঁকে ওয়ান ডেতেও পরখ করে দেখা হতে পারে। 

ঈশানের পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফিরতে পারেন শুভমন গিলও। সদ্যই টি-টোয়েন্টি দল থেকে ছাঁটাই করা হয়েছে গিলকে। ঘাড়ের চোটের জন্য গিল প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারেননি। তাঁর বদলে কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব পালন করেন। তবে তিনি ফিট হয়ে গিয়েছেন বলেই। তাই ফের একবার তাঁকেই আসন্ন ওয়ান ডে সিরিজ়ে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজের ফিটনেস অনুশীলন শুরু করলেও অবশ্য তাঁর এই সিরিজ়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে।                          

তবে কবে হবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৩ বা ৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা করা হতে পারে।   

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget