এক্সপ্লোর

IND vs SA: লাল বলের ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

IND vs SA 1st Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে টেস্টে ৪২ বার মুখোমুখি হয়েছে।

সেঞ্চুরিয়ন: আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA 1st Test) টেস্টের মহারণ। বিশ্বের সর্বত্র লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের সিরিজ় জয়ের কৃতিত্ব রয়েছে, একমাত্র ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা। রামধনুর দেশে টিম ইন্ডিয়া (Team India) এখনও পর্যন্ত টেস্ট সিরিজ় জিততে ব্যর্থ হয়েছে। সেই খরা কাটিয়ে নতুন ইতিহাল গড়ার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। 

ইতিহাস ঘেটে দেখলে মিলবে, ভারতীয় দলের বিরুদ্ধে টেস্টে কিন্তু পরিসংখ্যানের বিচারে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। এখনও পর্যন্ত পাঁচ দিনের ফর্ম্যাটে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মোট ৪২ বার মাঠে নেমেছে। এর মধ্যে ভারতীয় দল ১৫টি ম্যাচে (৩৫.৭১ শতাংশ) জয় পেয়েছে। প্রোটিয়া দল ১৭টি টেস্ট (৪০.৪৭ শতাংশ) জিতেছে। দুই দলের ১০টি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। কোনও ম্যাচ টাই হয়নি। তাই সামান্য হলেও, মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে প্রোটিয়া বাহিনীই। 

এই সিরিজ়ের মাধ্যমেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ভারতীয় দলের মহাতারকারা। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হারের পর এতদিন পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। এই টেস্ট সিরিজ়ের মাধ্যমেই ফের একবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন তাঁরা। তবে বিশ্বকাপ হারের ক্ষত যে এখনও দগদগে, তা রোহিতের কথাতেই স্পষ্ট। ম্যাচের আগে তিনি বলেন, 'এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। সেটা যদি করতে পারি, বড় ব্যাপার হবে। আমি জানি না বিশ্বকাপে হারের যন্ত্রণা সরিয়ে ভাল  পারফর্ম করতে সক্ষম হব কি না। যদি আমরা সেটা পারি বড় কৃতিত্ব হবে।'

রামধনুর দেশে অগ্নিপরীক্ষার আগে রোহিত কিন্তু আসন্ন চ্যালেঞ্জকে সুযোগ হিসাবেই দেখছেন। ভারতীয় অধিনায়ক বলেন, 'খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। এবার আমাদের সামনে বিরাট সুযোগ। নিজেদের সেরাটা দেওয়ার জন্য উত্তেজিত ও রোমাঞ্চিত হয়ে রয়েছি। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভাল করেছে। প্রত্যেকের বড় ভূমিকা। মাঝে মধ্যে স্পিনারদের রান আটকে রাখতে হয়। এখানে পরিবেশ-পরিস্থিতি জোরে বোলারদের সাহায্য করে। আমাদের দলে দুজন অভিজ্ঞ স্পিনার রয়েছে এবং ওরা জানে কখন কী করতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শামির বিকল্প কে? বক্সিং ডে টেস্টে কারা সুযোগ পাবেন ভারতের একাদশে?

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget