এক্সপ্লোর

IND vs WI 1st Test: শতরান নয়, ৮১ বল পর চার মেরেই উচ্ছ্বাসে ভাসলেন বিরাট, ভাইরাল ভিডিও

Virat Kohli: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত রয়েছেন।

ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচের দ্বিতীয় দিনেও অব্যাহত রইল ভারতের দাপট। দিনশেষে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৬২ রানে এগিয়ে রয়েছে। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৩১২ রান। ক্রিজে ১৪৩ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি (Virat Kohli) ৯৬ বল খেলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন।

কোহলি নিজের আগ্রাসী ছন্দে ব্যাট করার জন্যই পরিচিত। সাধারণত কোহলির ইনিংসে প্রচুর চার, ছক্কা দেখা যায়। কিন্তু শুক্রবার, ১৪ জুলাই কোহলির একদম ভিন্ন ধরনের ব্যাটিংয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এদিন খুব বুঝে, শুনে এক, দুই রান করে নিজের ইনিংস গড়ে তোলেন 'কিংগ কোহলি'। নিজের ইনিংসের প্রথম বাউন্ডারি মারতে ৮১ বল খরচ করে ফেলেন কোহলি। জমেল ওয়ারিকানের বিরুদ্ধে কভার ড্রাইভ মেরেই নিজের প্রথম বাউন্ডারি অর্জন করেন কোহলি। এই চার মারার পরে তাঁর প্রতিক্রিয়াই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

 

ইনিংসে নিজের প্রথম বাউন্ডারির পর ভারতীয় সাজঘরের দিকে তাকিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কোহলি। শূন্যে নিজের হাত উঠিয়ে বাউন্ডারি মারাটা সেলিব্রেট করেন তিনি। সাধারণত শতরান করার পর কোহলির এই সেলিব্রেশন দেখতে পাওয়া যায়। কিন্তু এই ম্যাচে কঠিন পিচ ও মন্থর আউট ফিল্ডে বাউন্ডারি মেরেই উচ্ছ্বাসে গা ভাসান কোহলি। কোহলির সেলিব্রেশন দেখে অপরপ্রান্ত উপস্থিত থাকা যশস্বী জয়সওয়ালের মুখে হালকা হাসি দেখা যায়।

প্রসঙ্গত, নিজের ৩৬ রানের এই ইনিংসের দৌলতেই বীরেন্দ্র সহবাগকেও (Virender Sehwag) পিছনে ফেললেন কোহলি। কিংবদন্তি ভারতীয় ওপেনার সহবাগ টেস্ট ক্রিকেটে ৮৫০৩ রান রয়েছে। সহবাগকে মোট টেস্ট রানের বিচারে পিছনে ফেলতে হলে কোহলিকে এদিন ২৫ রান করতে হত। তিনি ইতিমধ্যেই ৩৬ রান যোগ করায় সহবাগকে পিছনে ফেলে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন কোহলি। ভারতীয়দের মধ্যে কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর এবং ভিভিএস লক্ষ্মণই অধিক টেস্ট রান করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget