এক্সপ্লোর

IND vs BAN: নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে-তে বাংলাদেশকে হারাল ভারত

IND vs BAN, 3rd ODI: শেষ পর্যন্ত সিরিজ হারলেও নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে ২২৭ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিল রাহুল বাহিনী।

চট্টগ্রাম: নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। ঈশান কিষাণের দ্বিশতরান, চারশোর ওপর বোর্ডে রান তুলে নেওয়া সব মিলে ভারতের ব্য়াটিংয়ের পরই মোটামুটি আন্দাজ পাওয়া গিয়েছিল যে ভারত এই ম্যাচ হয়ত বা জিতে যাবে, যদি না কিছু মিরক্য়াল হয়। শেষ পর্যন্ত সিরিজ হারলেও নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে ২২৭ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিল রাহুল বাহিনী।

৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু অপর ওপেনার এনামুল হক মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরতেই ধীরে ধীরে উইকেট হারাতে থাকে টাইগার বাহিনী। লিটন ২৯ রান করেন। ৪৩ রানের ইনিংস খেলেন শাকিব আল হাসান। ইয়াসির আলি ২৫ ও মাহমুদুল্লাহ ২০ রান করেন। এছাড়া কেউই আর সেভাবে রান পাননি। ৩৪ ওভারে ১৮২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২টো করে উইকেট নেন অক্ষর পটেল ও উমরান মালিক। ১টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।

রোহিত শর্মা আঙুলে চোট পাওয়ায় চট্টগ্রামে তৃতীয় ওয়ান ডেতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 3rd ODI) ওপেন করার সুযোগ পান কিষাণ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারতীয় দল। তাই এই ম্যাচে টিম ইন্ডিয়ার দলগতভাবে তেমন কিছু লাভ করার নেই। তবে ব্যক্তিগত দক্ষতায় ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখলেন ইশান। গেলের দ্রুততম দ্বিশতরান রেকর্ড তো ভাঙলেনই, পাশাপাশি একগুচ্ছ নতুন রেকর্ডও গড়ে ফেললেন ২৪ বছর বয়সি ঝাড়খণ্ড তারকা। এক নজরে দেখে যাওয়া যাক কী কী রেকর্ড গড়লেন ঈশান।

ঈশানের রেকর্ডসমূহ

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্য়াটার হিসাবে নিজের প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ঈশান।

মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান। এর আগে ক্রিস গেল এই রেকর্ডের মালিক ছিলেন। তিনি ১৩৮ বলে নিজের দ্বিশতরানটি করেছিলেন।

রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন।

বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। ২০১১ সালে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রানের রেকর্ড ভাঙলেন তিনি।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসকে পিছনে ফেলে দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও এখন ঝাড়খণ্ডের তরুণই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget