এক্সপ্লোর

IND vs BAN: ''দল আগে, ব্যক্তিস্বার্থ পরে..'' টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বার্তা সূর্যর?

IND vs BAN T20 Series: ম্য়াচে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সূর্যকুমারও ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। হার্দিক পাণ্ড্য ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন।

তেলেঙ্গানা: শ্রীলঙ্কার পর বাংলাদেশ। অধিনায়ক হিসেবে টানা দুটো টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছেন। শুধু সিরিজ জয়ই নয়। ক্লিনস্যুইপও করেছে টিম ইন্ডিয়া। একটা তরুণ দলকে নিয়ে সিরিজ জয়ের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলছেন, ব্যক্তিস্বার্থ নয়। সবাই দল হিসেবে খেলেছেন। পারফর্ম করেছেন। তাই এটা দলগত সাফল্য। উল্লেখ্য, গতকাল সিরিজের শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ম্য়াচের পর সূর্যকুমার বলেন, ''আমার মনে হয় দল হিসেবে আমরা দুর্দান্ত পারফর্ম করতে পেরেছি। আমি সিরিজ শুরুর আগেই বলেছিলাম যে আমি একটা ব্য়ক্তিস্বার্থহীন দল চাই। যেখানে সবসময় নিজের স্বার্থের আগে দলের কথা ভাবা হবে। আমরা সবসময় একে অপরের সাফল্য উপভোগ করেছি। মাঠের ভেতর হোক বা মাঠের বাইরে সবাই সবার পাশে থাকার চেষ্টা করেছি।''

ম্য়াচে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সূর্যকুমারও ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। হার্দিক পাণ্ড্য ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। মূলত তাঁদের ইনিংসের সুবাদেই ২৯৭ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬৪ রানের বেশি আর এগোতে পারেনি বাংলাদেশ শিবির। সূর্য বলেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সময় থেকেই গম্ভীর ভাই একটা কথা আমাদের বলে এসেছিলেন যে নিজের পারফরম্য়ান্স নিয়ে বেশি ভাবতে না। দলের জন্য যা ভাল সেদিকই লক্ষ্য রাখতে। যদি কেউ ৪৯ রান বা ৯৯ রানে ব্যাটিং করেন, তখন যদি মনে হয় একটা ছক্কা হাঁকালে দলের স্বার্থে ভাল, তাহলে সেটাই করা উচিৎ। ঠিক যেমন স্যামসন এদিন বাউন্ডারি হাঁকিয়েছিল।''

বাংলাদেশের ক্রিকেটারেরা ভারতে এসেছিলেন পাকিস্তানকে তাদের দেশে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজে হারিয়ে। আত্মবিশ্বাসে টগবগ করতে করতে। ভারতের কাছে দুই ফর্ম্যাটে গো হারান পরাজয়ের পর যদিও আত্মবিশ্বাসের সেই ফানুস চুপসে গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। শুধুমাত্র প্রথম টেস্টের প্রথম সেশন ছাড়া গোটা সফরে আর কখনওই ভারতকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেনি বাংলাদেশ। 

টি-২০ ক্রিকেটে রানের বিচারে এটা ভারতের তৃতীয় বৃহত্তম জয়। গত বছর আমদাবাদে নিউজ়িল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল ভারত। সেটিই বৃহত্তম। ২০১৮ সালে আয়ার্ল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল ভারত। সেটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশকে ১৩৩ রানে হারানো তালিকায় তৃতীয় বৃহত্তম। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget