এক্সপ্লোর

IND vs BAN: একজন সেট হলেই ম্যাচ ভারতের, বলছেন সিরাজ

IND vs BAN, 2nd Test: কিন্তু এরমধ্যেই টপ অর্ডারের চার সেরা ব্যাটার শুভমন গিল, কে এল রাহুল, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেছেন। 

ঢাকা: হঠাৎ করেই তৃতীয় দিনের শেষে কিছুটা চাপ বেড়ে গিয়েছে। মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়েছে ভারত। তবে তারকা ভারতীয় পেসার মহম্মদ সিরাজ মনে করেন চতুর্থ দিনে একজন ভারতীয় ব্যাটার যদি ক্রিজে সেট হয়ে যান তবেই ম্যাচ জিতে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, চতুর্থ দিনে ১০০ রান আরও দরকার ভারতের ম্যাচ জিততে। কিন্তু এরমধ্যেই টপ অর্ডারের চার সেরা ব্যাটার শুভমন গিল, কে এল রাহুল, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেছেন। 

কী বলছেন সিরাজ?

দিনের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মহম্মদ সিরাজ বলেন, ''আমার মনে হয় আমাদের বেশি চিন্তা করা উচিত নয়। আমাদের চারটে উইকেট পড়ে গিয়েছে ঠিকই, কিন্তু যদি একজন ব্যাটার ক্রিজে সেট হয়ে যায়, তবেই কিন্তু আমরা ম্যাচ জিতে যাব। অক্ষর ভাল ব্যাট করছে।''

তিনি আরও বলছেন, "হ্যাঁ, আমরা দ্রুত ৪ উইকেট হারিয়েছি। কিন্তু অক্ষর দারুণ ব্যাট করছে। এছাড়াও এখনও ঋষভ ও শ্রেয়স রয়েছে ব্যাটিং লাইন আপে। তাই আমাদের বেশি চিন্তা করা উচিত নয়।''

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৭ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম টেস্টের শতরানকারী জাকির হাসান অর্ধশতরান করেন। যদিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদব তুলে নেন জাকির হাসানের উইকেট। লোয়ার অর্ডারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন দাস।  নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ ৩১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৩১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 

১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছে ভারতীয় দল। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। অধিনায়ক কে এল রাহুল ২ রান করে ফেরেন। শুভমন গিল ৭ রান করেন। ৬ রান করেন চেতেশ্বর পূজারা। ২২ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। অক্ষর পটেল ২৬ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ ৩ উইকেট তুলে নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget