এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডকে ৪৩৪ রানে উড়িয়ে, সিরিজ়ে ২-১ এগিয়ে গেল ভারত

India vs England 3rd Test: প্রত্যাবর্তন ম্যাচে প্রথম ইনিংসে শতরান হাঁকানোর পাশাপাশি রবীন্দ্র জাডেজা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন।

রাজকোট: নিজের ঘরের মাঠে প্রত্যাবর্তন ম্যাচেই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতে মোট সাত উইকেট নিলেন জাডেজা। রাজকোটে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

তবে রাজকোটের জয়ে কেবলমাত্র জাডেজা শো নয়। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে ভারতের ঘুরে দাঁড়িয়ে এত বড় জয়ের পিছনে রয়েছে একাধিক কারিগর। অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে যেখানে ১৩১ রান করে ইংল্যান্ডের ওপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন। সেখানে বল হাতে মহম্মদ সিরাজের প্রথম ইনিংসে চার উইকেটও সমান গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় ইনিংসটা ছিল যশস্বীর জাদু। যেখানে গোটা সিরিজ় জুড়ে বাজবল নিয়ে এত চর্চা, সেখানে স্টোকসদের বিরুদ্ধেই তরুণ যশস্বী ৯০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে চোখধাঁধানো ২১৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল বিশ্বরেকর্ড ১২টি ছক্কায়। আর যার কথা না বললেই নয়, তিনি সরফরাজ খান। এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন সরফরাজ। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে নিজেকে করেছেন তৈরি। টেস্ট ক্যাপ পেয়ে বাবাকে আলিঙ্গন করা এবং তাঁর বাবা নওশাদের আবেগঘন হয়ে পড়া মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছিল।

ম্যাচের দুই ইনিংসেই পরিসংখ্যানের বিচারে সর্বকালের সেরা টেস্ট ফাস্ট বোলার অ্যান্ডারসন, ৯০ মাইল প্রতি ঘণ্টার উড ও তিন স্পিনারে সাজানো ইংল্যান্ড বোলিং আক্রমণকে শাসন করে সরফরাজ প্রমাণ করলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি। প্রথম ইনিংসে যেখানে ৬২ রানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ফিরতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় ইনিংসে সেখানে তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ৬৮ রানের ইনিংস। তাঁর ও যশস্বীর ১৭২ রানের পার্টনারশিপের সুবাদেই ভারতীয় দল ইংল্যান্ডকে ৫৫৭ রানের সুবিশাল টার্গেট দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে শতরানকারী বেন ডাকেট মাত্র চার রানে রান আউট হয়ে ফেরেন। ১১ রান জ্যাক ক্রলিকে ফেরান বুমরা। তারপর তো শুধুই স্পিনের ভেল্কি। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান। ১২২ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। এক দিন বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত। জাডেজার পাঁচ উইকেটের পাশাপাশি কুলদীপ দুই ও অশ্বিন একটি উইকেট নেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রয়াত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও কোচ মাইক প্রোক্টর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget