এক্সপ্লোর

Gavaskar On Siraj: হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন সিরাজ, নিন্দায় সরব গাওস্কর

India vs Australia: গোলাপি বলে দিন-রাতের টেস্টে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচের রং পাল্টে দিয়েছেন হেড। ভারতকে দেখলেই যিনি জ্বলে ওঠেন।

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের জার্সিতে খেলছেন হর্ষিত রানা। সেই হর্ষিত, যিনি আইপিএলকলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আগ্রাসন দেখিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। হেনরিখ ক্লাসেনকে আউট করে চুমু ছুড়ে দিয়েছিলেন। মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।

অ্যাডিলেডে (India vs Australia) দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উইকেটহীন হর্ষিত। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন মহম্মদ সিরাজ। যিনি প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চার উইকেট নিয়েছেন।

গোলাপি বলে দিন-রাতের টেস্টে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচের রং পাল্টে দিয়েছেন হেড। ভারতকে দেখলেই যিনি জ্বলে ওঠেন। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হোক বা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতের বিরুদ্ধে ঈর্ষণীয় সাফল্য হেডের। শনিবার সেই হেডের ক্যাচই ফেলেছিলেন সিরাজ। হেডের রান তখন ৭৬। অশ্বিনের বলে মিড অন ও লং অনের মাঝে তাঁর ক্যাচ ফেলেন সিরাজ।

শেষ পর্যন্ত ইয়র্কারে হেডকে বোল্ড করে আগ্রাসন দেখান সিরাজ। হায়দারাবদের পেসারকে দেখা যায় উত্তেজিতভাবে হাত নেড়ে হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করছেন। সেটা দেখে মেজাজ হারান হেডও। সিরাজের উদ্দেশে তিনিও মন্তব্য করেন। মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

যদিও সিরাজের আচরণের নিন্দা শোনা গিয়েছে ভারতেরই কিংবদন্তি সুনীল গাওস্করের মুখে। যিনি সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়াতেই রয়েছেন। গাওস্কর জানিয়েছেন, সিরাজের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত অপ্রয়োজনীয় ছিল।

আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর

শনিবার ঘটনার পর মাঠের আম্পায়াররাও সিরাজের সঙ্গে কথা বলেন। যাঁর নামাঙ্কিত এই সিরিজ, সেই গাওস্কর মনে করেন, হেড অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ক্রিকেটার। তাঁকে ২ বা ১ রানেও আউট করেননি সিরাজ। তাই তাঁর আচরণ মেনে নেওয়া যায় না।

ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।'

প্রসঙ্গত, সিরাজকে শনিবার অ্যাডিলেডের গ্যালারি থেকে বিদ্রুপও করা হয়।

আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget