এক্সপ্লোর

Rohit Sharma: সিডনিতেও অর্ধশতরান রোহিতের, সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অজিদের বিরুদ্ধে গড়লেন এই নজির

India vs Australia: তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অজিদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আড়াই হাজার রান পূরণ করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন রোহিত। 

সিডনি: ওয়ান ডে ফর্ম্যাটে ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা যে তাঁর ফ্লুক না, তা আরও একবার নিজের ব্য়াটিংয়ে প্রমাণ করে দিলেন রোহিত শর্মা। অ্য়াডিলেডের পর সিডনিতেও রোহিতের ব্যাট থেকে এল ঝকঝকে অর্ধশতরান। আর শুধু অর্ধশতরানই নয়, ব্যাট হাতে আরও একটা নজির গড়লেন হিটম্য়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে আড়াই হাজার রানের মালিক হয়ে গেলেন রোহিত। ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে সবচেয়ে বেশি রানের মালিক ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অজিদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আড়াই হাজার রান পূরণ করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন রোহিত। এদিকে, ওয়ান ডে ফর্ম্য়াটে সপ্তম ভারতীয় হিসেবে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা।

দুটো ক্যাচ লুফেছেন রোহিত শর্মা তৃতীয় ওয়ান ডে ম্য়াচে। ৩৮ বছরের তারকা ব্যাটারের আগে এই তালিকায় ছিলেন বিরাট কোহলি (১৬৪ ক্যাচ), সচিন তেন্ডুলকর (১৪০ ক্যাচ), রাহুল দ্রাবিড় (১২৪ ক্যাচ), সুরেশ রায়না (১০২ ক্যাচ) ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১০০ ক্যাচ)।

সিডনি ক্রিকেট গ্রাউন্ড এমনিও রোহিতের পয়া মাঠ। ওয়ান ডে ফর্ম্য়াটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক রোহিতই। তিনি এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেলে ৫ ইনিংসে ৩৩৩ রান করেছেন। সর্বোচ্চ ১৩৩। একটি সেঞ্চুরি ছাড়াও দুটো অর্ধশতরানের ইনিংস খেলেছেন হিটম্য়ানতালিকায় দ্বিতীয় স্থানে আছেন সচিন তেন্ডুলকর। তিনি ৮ ইনিংসে ৩১৫ রান করেছেন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেনইনিংসে ২৩৫ রান। এখনও পর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা।

যদি সব ফর্ম্য়াট মিলিয়ে দেখা যায়, তাহলে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে এই মাঠে এখনও পর্যন্ত রোহিত শর্মা মোট সাতটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে দুটো অর্ধশতরান ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুটো অর্ধশতরানঅস্ট্রেলিয়া শনিবার প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেনসেক্ষেত্রে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামবে তখন রোহিতের ব্যাটে আরও একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় থাকবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এখনও পর্যন্ত চলতি সিরিজে রোহিত ২ ম্য়াচে ৮১ রান করেছেন। পারথে প্রথম ম্য়াচে ৮ রানে আউট হলেও দ্বিতীয় ম্য়াচে অ্য়াডিলেডে ৭৩ রানের ইনিংস খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget