এক্সপ্লোর

IND vs ENG: সমতা ফেরানোর লড়াইয়ে আজ দ্বিতীয় টেস্টে নামছেন গিলরা, কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্য়ান্ড মহারণ?

India vs England Test Series: লিডসে বোলিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। পাঁচ ম্য়াচের সিরিজের আজ দ্বিতীয় টেস্টে খেলতে নামছে দুই দল। সিরিজে সমতা ফেরানোর লড়াই গিলদের সামনে। 

বার্মিংহ্যাম: টেস্ট সিরিজের শুরুতেই ধাক্কা। বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে শুরুটা একেবারেই ভাল হয়নি শুভমন গিলের জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লিডসে বোলিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। পাঁচ ম্য়াচের সিরিজের আজ দ্বিতীয় টেস্টে খেলতে নামছে দুই দল। সিরিজে সমতা ফেরানোর লড়াই গিলদের সামনে। 

আজ টেস্টে ভারতের প্রতিপক্ষ কারা?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

কোথায় খেলা হবে ভারত বনাম ইংল্য়ান্ড টেস্ট দ্বৈরথ?

এজবাস্টনের বার্মিংহ্যামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি।

কখন শুরু হবে ভারত বনাম ইংল্য়ান্ডের লড়াই?

২ জুলাই ভারতীয় সময় বিকেল ৩.৩০ থেকে ম্য়াচ শুরু হবে, তার ৩০ মিনিট আগে হবে টস।

কোথায় দেখবেন ভারত বনাম ইংল্য়ান্ড ম্যাচ?

ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে পুরো টেস্ট সিরিজটিই টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ।

এদিকে, দ্বিতীয় টেস্টের আগে বেশি করে আলোচনার কেন্দ্রে বুমরা। তারকা ডানহাতি পেসারের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের প্রয়োজন। তিনি যে চোট সারিয়ে এই সিরিজ়ে দলে ফিরে পাঁচ টেস্ট খেলতে পারবেন না, তা মোটামুটি পূর্বনির্ধারিত। তিন টেস্টেই বুমরাকে দেখা যাবে। প্রথম টেস্ট হারের পর তাঁকে কি দ্বিতীয় টেস্টে খেলানো হবে? সকলের মাথায় এই প্রশ্ন ঘোরাফেরা করছে। গিল কিন্তু জানিয়ে দিলেন বুমরা দ্বিতীয় টেস্ট খেলার জন্য একেবারে ফিট। 'বুমরা ম্যাচ খেলার জন্য নিঃসন্দেহেই উবলব্ধ। আমাদের ওর ওয়ার্কলোড ম্যানেজ করার রাস্তা খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, আমরা যাতে এই ধরনের পিচে ২০ উইকেট নিতে পারি এবং রান করতে পারি, তার জন্য সঠিক ভারসাম্য খুঁজছি।''

একদিকে নতুন অধিনায়কের তত্ত্বাবধানে ভারতীয় দল পিছিয়ে পড়েও কেমনভাবে সিরিজ়ে ফেরার লক্ষ্য়ে ঝাঁপায়, সেই দেখার অপেক্ষায় অনেকেই। তবে সমালোচকরা যাই বলুন না কেন, ঘরের মাঠে পরপর দুই ম্য়াচে ভারতের বিরুদ্ধে নিজেদের ইতিহাসের দুই সবথেকে বড় রান তাড়া করে জয়ের নজির গড়ে ইংল্যান্ডও প্রমাণ করে দিয়েছে 'বাজ়বল' কতটা কার্যকরী। নিঃসন্দেহে গিল অ্যান্ড কোর সামনে চ্যালেঞ্জটা কঠিন। ইংল্যান্ডের পরিবেশে টেস্ট জেতা মুখের কথা নয়। তার ওপর এমন এক মাঠে টিম ইন্ডিয়া খেলতে নামছে, যেটা তাদের কাছে 'দুঃস্বপ্ন'-র থেকে কম কিছু নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget